ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন ডেস্ক
১৫ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদকে নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ‘লিংকার্স’সহ সোশ্যাল মিডিয়ায় এমন মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থেকে নিয়োগ পাওয়া এ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন না বলে দাবি তাদের।

অভিযোগ আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) পড়াকালীন বাম ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। তখন কামাল ও রঞ্জিত নামে দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি হয়ে জেলও খাটেন। পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়।

অবকাঠামো উন্নয়ন আন্দোলনের নেতা রিপন মন্ডল বলেন, “যেখানে ঢাবি, রাবি থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও তারা এই বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান করতে পারেন না, সেখানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক কীভাবে আমাদের ভাগ্যের চাকা ঘোরাবেন? পবিপ্রবি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে আমাদের সাথে মশকরা করা হয়েছে। ঢাবি থেকে উপাচার্য নিয়োগ দিয়ে অতি দ্রুত এ সমস্যার সমাধান করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।”

আপ-বাংলাদেশের ববি শাখার আহ্বায়ক মাইনুল ইসলাম বলেন, “আমাদের নতুন ভিসির বিভিন্ন কলুষিত অতীত ইতোমধ্যে আমাদের সামনে আসতে শুরু করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমরা এমন ব্যক্তিকে আমাদের পবিত্র বিশ্ববিদ্যালয়ে মেনে নিতে পারছি না। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এমন ভিসি নিয়োগ আমাদের জন্য হতাশার। আমরা এমন ভিসি চাই, যার দেশজুড়ে খ্যাতি আছে, শিক্ষা ও গবেষণায় অবদান আছে এবং প্রশাসনিক পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। সর্বোপরি এমন ভিসি চাচ্ছি যিনি স্বৈরাচারী আমলে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল ঢালী বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট কোনোভাবেই কাটছেই না। বিশ্ববিদ্যালয় প্রশাসন, অ্যাকাডেমিক ও অবকাঠামো—সব দিক থেকেই আমরা ববিয়ানরা ভুক্তভোগী। গত বছর এই বিশ্ববিদ্যালয় থেকেই অযোগ্যতার দরুন ট্রেজারার পদ থেকে অপসারণ করা হয়েছিল, বছর ঘুরতে না ঘুরতেই তাকেই আবার ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তীব্র নিন্দা জানাই ইউজিসির প্রতি। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্য কোনো যোগ্য ব্যক্তিকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি, ফলে বিশ্ববিদ্যালয়ের সংকটাপন্ন অবস্থার কখনো নিরসন হয়নি। ধারণা করছি, এই অযোগ্য ব্যক্তিদের নিয়োগের ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাগ্য পূর্বের মতোই বহাল থাকবে! আমরা এই নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত সৎ, যোগ্য এবং চৌকস একজন উপাচার্যের নিয়োগের দাবি জানাই।”

জাতীয় ছাত্রশক্তির ববি শাখার আহ্বায়ক মোঃ বেলাল বলেন, “নতুন ভিসি নিয়ে স্টুডেন্টদের মধ্যে আমরা একটা বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এবং এটা স্বাভাবিক। দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের যোগ্য কোনো অভিভাবক পাচ্ছে না। সবাই জানত ভিসি দলীয় নিয়োগই হবে, তবে এমনটা কেউ আশা করেনি। আমাদের প্রত্যাশা ছিল সরকার যোগ্যতাসম্পন্ন একজন লোককে নিয়ে আসবে, কিন্তু আনলেন দলীয় ক্যাডার! যেটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমাদের আরও বেশি ভাবিয়ে তুলছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৪ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০