ডেস্ক রিপোর্ট
১৮ মে ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশ স্টাফ কলেজে “এমএসিপিএম” কোর্সে ভর্তি শুরু

পুলিশিং, অপরাধবিজ্ঞান ও পুলিশ ব্যবস্থাপনায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে মাস্টার অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (MACPM) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কোর্সে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মিরপুর-১৪ এ অবস্থিত পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে পরিচালিত এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো পুলিশিং, অপরাধবিজ্ঞান ও পুলিশ প্রশাসন বিষয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা। পাশাপাশি একাডেমিক জ্ঞানকে সমৃদ্ধ করে পেশা সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়ন এবং গবেষণা পদ্ধতি ও ফলাফল মূল্যায়নে আধুনিক টুল ব্যবহারের সক্ষমতা তৈরি করা।

কলেজ কর্তৃপক্ষ জানায়, এ কোর্সের মাধ্যমে নেতৃত্ব, অনুসন্ধান পদ্ধতি, প্রতিরোধ ব্যবস্থাপনা, মানবাধিকার, ঝুঁকি ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে। এছাড়া প্রাযুক্তিক গবেষণা ও কর্মক্ষেত্রে সমস্যা সমাধানে প্রয়োজনীয় দক্ষতা বাড়ানো হবে।

ভর্তি সংক্রান্ত তথ্য অনুযায়ী, আবেদন গ্রহণ চলবে আগামী ১০ এপ্রিল থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জুন ২০২৬ এবং ফলাফল প্রকাশ করা হবে ১৫ জুন ২০২৬। আগামী জুলাই ২০২৬ থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এক বছর মেয়াদি এই কোর্সে মোট দুই সেমিস্টারে ৪০ ক্রেডিট সম্পন্ন করতে হবে। ক্লাস অনুষ্ঠিত হবে শুক্রবার ও শনিবার।

ভর্তি ফরম ও বিস্তারিত তথ্য http://psc.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জুন ২০২৬ বিকেল ৪টার মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।

যোগাযোগের জন্য একাডেমিক সেকশন, রুম নম্বর-৪০৮, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, মিরপুর-১৪, ঢাকা-১২১৬ অথবা ই-মেইল macpm.psc@gmail.com এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ স্টাফ কলেজে “এমএসিপিএম” কোর্সে ভর্তি শুরু

বরিশালে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার

বানারীপাড়ায় কলেজছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল: গ্রেফতার ১

বরিশালে থানায় ঢুকে আসামি মারধরের অভিযোগ যুব ও ছাত্রদলের বিরুদ্ধে

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পিরোজপুরে ডিমের টাকা ভাগাভাগি নিয়ে লঙ্কাকাণ্ড, তদন্ত কমিটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার

উজিরপুরে দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস, আগুনে দোকান ভস্মীভূত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

১০

হানি ট্র্যাপ আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড়ে মানববন্ধন

১১

পটুয়াখালীতে জেলেকে পিটিয়ে আহত করলেন জামায়াত নেতা

১২

ডিসি হতে ৮ কোটি টাকায় চুক্তি

১৩

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী

১৪

নলছিটিতে সন্ত্রাসী হামলায় আহত ১

১৫

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ

১৭

বিসিসির ১ মাতৃসদন ও ৪ নগর স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জনের কাছে হস্তান্তর

১৮

নগরীর এ.কে স্কুলে কৃতি শিক্ষার্থীদের খান বাহাদুর আজিজ উদ্দিন আহমেদ গোল্ড মেডেল প্রদান

১৯

বানারীপাড়ায় গাঁজাসহ আটক দুই যুবককে মোবাইল কোর্টে সাজা

২০