ঝালকাঠিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিজেএ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এবারের নির্বাচনে কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলেই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা
– সভাপতি: আল-আমিন তালুকদার (টেলিভিশন রিপোর্টার)
– সহ-সভাপতি: মাসউদুল আলম (বাংলাভিশন)
– সাধারণ সম্পাদক: অলোক সাহা (মাছরাঙা টেলিভিশন)
– যুগ্ম-সাধারণ সম্পাদক: রতন আচার্য (চ্যানেল টোয়েন্টিফোর)
– কোষাধ্যক্ষ: জহিরুল ইসলাম জলিল (আরটিভি)
– দপ্তর সম্পাদক: বরকত হোসেন মৃধা (এসএ টিভি)
– প্রচার ও প্রকাশনা সম্পাদক: মইনুল হক লিপু (এটিএন নিউজ)
– ক্রীড়া সম্পাদক: সাইফুল ইসলাম (নাগরিক টিভি)
– নির্বাহী সদস্য: দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি), শহিদুল আলম (গাজী টিভি)
এবারের নির্বাচন পরিচালনা করেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা।