ববি প্রতিনিধি
২১ মে ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রদল নেতা বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল এবং মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৯ই মে )ভোলা-বরিশাল মহাসড়কে মাছের পোনাবাহী গাড়ি আটকে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগ উঠে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেছিল কেন্দ্রীয় ছাত্রদল। তারপর আজ এ আদেশ দেন দপ্তর সম্পাদকের সাক্ষরে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রদল নেতা বহিষ্কার

মুলাদী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদক পেলেন মোঃ জসিম উদ্দিন

মঠবাড়িয়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

চোরকে না পেয়ে বাবাকে গাছে বেঁধে রাখল এলাকাবাসী

অলৌকিক আংটি পাওয়ার আশায় ৩৩ লাখ টাকা খোয়ালেন নারী

ক্রসফায়ারে ২ জনকে হত্যা: শেখ হাসিনার ফুফাতো ভাই হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

ছাত্রদলের চাঁদাবাজি নিয়ে খোদ ববি ইউনিটের মধ্যেই অসন্তোষ

ঝালকাঠিতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলি: জবাবে পাল্টা ফায়ার বিজিবির

পুলিশ স্টাফ কলেজে “এমএসিপিএম” কোর্সে ভর্তি শুরু

১০

বরিশালে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

১১

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরা উদ্ধার

১২

বানারীপাড়ায় কলেজছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল: গ্রেফতার ১

১৩

বরিশালে থানায় ঢুকে আসামি মারধরের অভিযোগ যুব ও ছাত্রদলের বিরুদ্ধে

১৪

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

১৫

পিরোজপুরে ডিমের টাকা ভাগাভাগি নিয়ে লঙ্কাকাণ্ড, তদন্ত কমিটি

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার

১৭

উজিরপুরে দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস, আগুনে দোকান ভস্মীভূত

১৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

১৯

হানি ট্র্যাপ আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড়ে মানববন্ধন

২০