আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
৩০ মে ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ‘ইয়াস’-এর কর্মশালা: তরুণেরা শিখল সাইবার নিরাপত্তা ও নেতৃত্বের মন্ত্র

তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে “Youth Empowerment & Cyber Safety Workshop 2026” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। কর্মশালার প্রতিপাদ্য ছিল “Skill Up for Society & Safe Cyberspace”।

দিনব্যাপী এই আয়োজনে তরুণদের ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্ব, গবেষণা ও লেখালেখি, সাংস্কৃতিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সাইবার নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন দেশের বিভিন্ন খ্যাতিমান বক্তা, সংগঠক, গবেষক ও সমাজকর্মীরা।

কর্মসূচির শুরুতে নিবন্ধন ও নেটওয়ার্কিং পর্বের পর ইয়াস-এর ভিশন, মিশন ও সাংগঠনিক পরিচিতি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি। গবেষণা ও সাংবাদিকতায় গল্প বলা, গবেষণা এবং লেখালেখির কৌশল নিয়ে আলোচনা করেন গবেষক ও সাংবাদিক ইসমাইল মুসাফির।

নেতৃত্ব, নেটওয়ার্কিং ও সংগঠন উন্নয়ন বিষয়ে সেশন পরিচালনা করেন আক্কাস সিকদার, সভাপতি, ঝালকাঠি প্রেসক্লাব এবং উপদেষ্টা, ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) সংস্কৃতি, সাহিত্য ও সামাজিক মূল্যবোধ নিয়ে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী ও সাংস্কৃতিক কর্মী মল্লিক মুহাম্মদ নাসির উদ্দিন কবির।

“Mastering Self & Essential Life Skills” শীর্ষক সেশনে আত্মউন্নয়ন ও জীবনদক্ষতা বিষয়ে আলোচনা করেন সমাজকর্মী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) মো. সাব্বির হোসেন রানা। দলগত কাজ ও কার্যকর স্বেচ্ছাসেবী নেতৃত্ব বিষয়ে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক এবং ইনসাফ ইয়ুথ লাইব্রেরি অ্যান্ড কালচারাল প্র্যাকটিস সেন্টারের সভাপতি খালেদ সাইফুল্লাহ।

কর্মশালার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল “Cyber Safety & Digital Awareness” সেশন, যেখানে ডিজিটাল নিরাপত্তা, অনলাইন ঝুঁকি প্রতিরোধ এবং সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরবর্তীতে উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর ও অভিজ্ঞতা বিনিময় পর্বে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি ও দলীয় ছবির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। পরে অংশগ্রহণকারী, অতিথি ও আয়োজকদের নিয়ে নেটওয়ার্কিং মিলনমেলার আয়োজন করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নিরাপদ ও ইতিবাচক ডিজিটাল সমাজ বিনির্মাণে সহায়ক হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ‘ইয়াস’-এর কর্মশালা: তরুণেরা শিখল সাইবার নিরাপত্তা ও নেতৃত্বের মন্ত্র

ববিতে ছাত্রদলের ১২৭ সদস্যের বিপরীতে শিবিরের ২ সদস্যের কমিটি

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে বোম ডিসপোজাল ইউনিট

মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

এক মুহূর্তেই শেষ একটি পরিবার, বরিশালে বাসচাপায় নিহত ৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বিসিসির ১৩৭৮ পরিচ্ছন্নতা কর্মী

মাধবপুরে মহাসড়কে ২৫০ টি মেহগনি বল্লী ট্রাক সহ একজন আটক করেছে বন বিভাগ

ফুটবল টুর্নামেন্টে কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলা: ছুরিকাঘাতে ক্লাবের সদস্য গুরুতর আহত, এলাকায় তীব্র উত্তেজনা

পটুয়াখালীতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

বরিশালে আওয়ামী লীগের গোপন বৈঠক, ১০ কর্মী-সমর্থক আটক

১১

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারীপুরের যুবক

১২

চাঁদাবাজির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

মুলাদী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদক পেলেন মোঃ জসিম উদ্দিন

১৪

মঠবাড়িয়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৫

চোরকে না পেয়ে বাবাকে গাছে বেঁধে রাখল এলাকাবাসী

১৬

অলৌকিক আংটি পাওয়ার আশায় ৩৩ লাখ টাকা খোয়ালেন নারী

১৭

ক্রসফায়ারে ২ জনকে হত্যা: শেখ হাসিনার ফুফাতো ভাই হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

১৮

বরিশালে যথাযথ মর্যাদার সাথে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত

১৯

ছাত্রদলের চাঁদাবাজি নিয়ে খোদ ববি ইউনিটের মধ্যেই অসন্তোষ

২০