ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১ জুন ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে বাসার সামনেই দুই নারীকে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাই

সংবাদটি ই-পেপারে পড়ুন

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার প্রধান ফটকের সামনেই ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা মালামাল ও লাগেজ লুটে নিয়েছে ছিনতাইকারীরা।

গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নৈশভ্রমণ শেষে রিকশা থেকে নেমে দুই নারী তাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের পাশে রিকশাচালকও দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে হাজির হন। তার পরনে ছিল লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি এবং মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা ওই ব্যক্তির সঙ্গে তার আরেকজন সহযোগীও ছিলেন। তারা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে মুহূর্তের মধ্যে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চম্পট দেন।

মোহাম্মদপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব ভুক্তভোগীদের বরাতে জানান, ভুক্তভোগী দুই নারী ঢাকার বাইরে ঠাকুরগাঁও জেলা থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। এরপর তারা একটি রিকশা নিয়ে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু দুর্ভাগ্যবশত বাসার একেবারে দোরগোড়ায় পৌঁছামাত্রই তারা এই ছিনতাইয়ের শিকার হন।

পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব গণমাধ্যমকে আরও বলেন, বাসার সামনে দুই নারী ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় আমরা ইতোমধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০