ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
৫ অগাস্ট ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

সংবাদটি ই-পেপারে পড়ুন
ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ঝালকাঠির রাজাপুরে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি করতে এসে গৃহবধূর প্রতিরোধের মুখে এক চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে সহযোগীদের সহায়তায় পালিয়ে যাওয়ার সময় চোরের দল ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

বুধবার (৫ আগস্ট) গভীর রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে সৌদি প্রবাসী জুয়েল খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে খাবার শেষে গৃহবধূ মোসা. ঝুমুর বেগম নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। তার ছেলে, মেয়ে ও শাশুড়ি পাশের কক্ষে ছিলেন। রাত প্রায় আড়াইটার দিকে শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। ঘরের ভেতরে একজন চোরকে দেখতে পেয়ে তিনি চিৎকার করলে চোর তার মুখ চেপে ধরে। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

একপর্যায়ে চোরের একটি আঙুল ঝুমুর বেগমের মুখে চলে গেলে তিনি সেটি শক্ত করে কামড়ে ধরেন। এতে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চোর তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। বাইরে থাকা সহযোগীদের সহায়তায় পালিয়ে যাওয়ার সময় তারা ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় সম্প্রতি চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং পুলিশের টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।

ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০