ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
৯ ফেব্রুয়ারী ২০২৪, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভোট: ব্যবধান বাড়াচ্ছে ইমরান খান সমর্থিত প্রার্থীরা

সংবাদটি ই-পেপারে পড়ুন

পাকিস্তানের জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলে চমক দেখাচ্ছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পাওয়া আসনগুলোর বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছে ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের।

গণমাধ্যমটির তথ্যানুসারে, স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়াই করানেতারা বেসরকারিভাবে এখন পর্যন্ত ৭২টি আসনে জয় নিশ্চিত করেছেন। যাদের বেশিরভাগই ইমরান খানের অনুসারী। এছাড়া পিটিআই এগিয়ে রয়েছে আরও কয়েকটি আসনে।

অন্যদিকে নওয়াজ শরিফের দল পিএমএলএন জয় নিশ্চিত করেছে ৪৭টিতে। জয় নিশ্চিত করেছেন দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর বিলাওয়াল ভুট্টোর পিপিপি জয় পেয়েছে ৩৪ আসনে।

এরইমধ্যে নিজেদের দলকে জয়ীও দাবি করেছে পিটিআই। পাশাপাশি ষড়যন্ত্র করে ভোটের ফল পাল্টানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ দলটির।

তবে বিভিন্ন জনমত জরিপে, এগিয়ে ছিলেন নওয়াজ শরীফ। ধারণা করা হচ্ছিলো, আবারও প্রধানমন্ত্রী পদে প্রত্যাবর্তন করছেন এই নেতা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি পাকিস্তানের গণমাধ্যমগুলোর জরিপেও ইঙ্গিত মিলেছিলো পিএমএলেন’র জয়ের।

অন্যদিকে নিজ আসন অর্থাৎ খাইবার পাখতুনখাওয়ার এনএ- ১৫ মানসেহরা আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে পরাজতি হয়েছেন প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরিফ।

জানা গেছে, ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনী এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে নওয়াজ শরিফ ৬৩ হাজার ৫৪টি ভোট পেয়েছেন। অন্যদিকে, শাহজাদা গাস্তাসাপ পেয়েছেন ৭৪ হাজার ৭১৩ ভোট। অর্থাৎ ১১ হাজার ৬৫৯ ভোটে পরাজিত হয়েছে নওয়াজ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ও আদালতের নিষেধাজ্ঞার কারণে দলীয় প্রতীকে অংশ নিতে পারছেন না পিটিআইয়ের প্রার্থীরা। ফলে স্বতন্ত্র হিসেবে লড়ছেন তারা। এবারের নির্বাচনে ধারণা করা হচ্ছে মূল লড়াই হবে ইমরান খান ও নওয়াজ শরিফের দলের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০