ই-পেপার
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
৮ অক্টোবর ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

সংবাদটি ই-পেপারে পড়ুন

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ষার বিদায়ের আগে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সাংবাদিকদের জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ইতোমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এটি বিদায় নিতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।

শনিবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সোমবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আবারও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

১

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

২

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৩

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৪

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৫

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৬

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

৭

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৮

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৯

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১১

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১২

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৩

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৪

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৫

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৬

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১৭

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৮

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৯

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০