বিনোদন ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ মেহজাবীনের বিয়ে

গতকাল ঢাকার অদূরে একটি রিসোর্টে সম্পন্ন হয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান। আজ বসবেন বিয়ের পিঁড়িতে। স্বামী আদনান আল রাজীব পেশায় প্রযোজক ও পরিচালক। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের গুঞ্জন ছিল।

সেই গুঞ্জন সত্যি হতে চলেছে আনুষ্ঠানিকতার মাধ্যমে।
জানা গেছে, মেহজাবীন ও আদনানের গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে ঢাকার অদূরের একটি রিসোর্টে কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল। গায়েহলুদের পর আজকের আয়োজনেও হাজির হবেন দুই পরিবার ও শোবিজের অনেকেই। একইস্থানে হবে বিয়ের আয়োজন।

এর আগে, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার এক আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’ গতকাল সম্পন্ন হলো গায়েহলুদ।

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন— সাত বছর ধরে বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তাঁরা।বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তাঁরা। অবশেষে গুঞ্জনই সত্যি হলো।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল। গতকাল সোমবার সকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। বিনোদন অঙ্গনে দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যাঁরা আয়োজনে গেছেন, তাঁদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

জানা গেছে, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে বর-কনেপক্ষ। নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF