ডেস্ক রিপোর্ট
১০ জুলাই ২০২৪, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটা বিরোধী আন্দোলনে অচল বরিশাল

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক দখল করে বিক্ষোভ করেছেন। যত দিন তাদের দাবি মানা না হবে তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা । আজ বুধবার (১০ জুলাই) বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।

এ আন্দোলনে শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানায়।

সড়ক অবরোধের ফলে মহাসড়কে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। এ দিকে আন্দোলন সফল করতে যেকোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিএম কলেজের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম ফরহাদ জানান, সর্বোচ্চ আদালত স্থিতাবস্থা জারি করলেও সংসদে আইন পাস করে সরকারি চাকরির কোটা ব্যবস্থার ‘যৌক্তিক’ সংস্কার না হওয়া পর্যন্ত সকল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিএম কলেজ শিক্ষার্থীরাও আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি হলো শুধু মাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সরকরি চাকরির সকল গ্রেডে সকল ধরনের কোটা বাতিল করতে হবে। আমরা সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যের স্থায়ী সমাধান চাই। বৈষম্যের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১১

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৩

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৪

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৫

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৬

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৭

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৮

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৯

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading