Junaed siddiki
২৪ ফেব্রুয়ারী ২০২৪, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ, ফেসবুকে স্ট্যাটাস ‘বলার অনেক কিছু ছিল’

 

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লামিসা জামান দিয়া (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর জেলার ডামুড্যাতে উপজেলার দক্ষিণ ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

লামিসা জামান দিয়া ওই এলাকার ইতালি প্রবাসী মনিরুজ্জামান বিপ্লব ব্যাপারী ও লাকি বেগম দম্পতির মেয়ে। চলতি বছর সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। মৃত্যুর কিছুক্ষণ আগে নিজে ফেসবুক আইডিতে ‘বলার অনেক কিছু ছিল, বলা হইলো না কিছু’ এমন একটি লেখা পোস্ট করে লামিসা।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লামিসা জামান দিয়া ও তার এক খালা বাড়িতে ছিলেন। দীর্ঘসময় লামিসা তার রুমের দরজা বন্ধ রাখায় তার খালা তাকে ডাকাডাকি করতে থাকেন। দরজা না খুললে একপর্যায়ে তিনি চিৎকার করলে প্রতিবেশীর ছুটে এসে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় তারা লামিসাকে ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, গতকাল পরীক্ষা শেষে ওর সঙ্গে দেখা হয়েছিল। পরীক্ষার বিষয়ে খোঁজ-খবর নিলাম। লামিসা হঠাৎ কেন এমন করলো বুঝতে পারছি না।

 

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত জাহান বলেন, মেয়েটিকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

 

জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০