ডেস্ক রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চোট কাটিয়ে ফেরার দ্বিতীয় মিনিটেই মেসির গোল, জিতল মায়ামিও

চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। যদিও তার অনুপস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের জয় পেতে কোনো অসুবিধা হয়নি। চোট কাটিয়ে তিনি আজ (রোববার) মাঠে ফিরলেন। ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার দ্বিতীয় মিনিটেই গোল করলেন মেসি। যাতে ভর করে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারাল ফ্লোরিডার ক্লাবটি।

এদিন ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) পঞ্চম রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি। ম্যাচে লড়াইটা ছিল প্রায় সমান সমান। যদিও আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল সফরকারী ফিলাডেলফিয়া। যদিও দুই অর্ধে দেওয়া একটি করে গোল করে মায়ামিকে লিড এনে দেন রবার্ট টেইলর ও মেসি। পরে শেষদিকে এক গোল করে ব্যবধান কমায় ফিলাডেলফিয়া।

দ্বিতীয়ার্ধের পর দশম মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর মিনিট দুয়েক পরই মেসি কাঙ্ক্ষিত গোলটি পেয়ে গেলেন। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের বাড়ানো বল ধরে তিনি প্রতিপক্ষ ফুটবলার ইয়ান গ্লাভিনোভিচকে কাটিয়ে ডান পায়ে শট নেন তিনি। মাটি কামড়ানো সেই শট লাফিয়ে নাগাল পাননি ফিলাডেলফিয়া গোলরক্ষক। আলবিসেলেস্তে তারকার গোলে মায়ামিও ম্যাচে দ্বিগুণ লিড নেয়।

এর আগে প্রথমার্ধের ২৩তম মিনিটে মায়ামিকে প্রথম লিড এনে দেন রবার্ট টেইলর। বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে জর্দি আলবা জোরালো বল বাড়ান অপরপ্রান্তে থাকা বেঞ্জাকে, তার বাড়ানো বল এক স্পর্শে জালে জড়িয়েছেন টেইলর। সেই গোলের লিড নিয়েই মায়ামি বিরতিতে যায়। মেসি সেই ব্যবধান দ্বিগুণ করলে ২-০ স্কোর নিয়েই ম্যাচ এগিয়ে যাচ্ছিল শেষের দিকে। ৮০ মিনিটে ড্যানিয়েল গ্যাজডাগ এক গোল করে স্বাগতিক মায়ামির উৎসবে বিরতি টানেন। তখন ম্যাচ জমে ওঠার ইঙ্গিত এলেও, আর কোনো রোমাঞ্চ জাগাতে পারেনি ফিলাডেলফিয়া।

এই জয়ে হাভিয়ের মাশ্চেরানোর দল এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল। ৫ ম্যাচে মায়ামির জয় ৪টি এবং বাকি ম্যাচ ড্র। দুইয়ে থাকা ফিলাডেলফিয়া এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট পেয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF