ডেস্ক রিপোর্ট
৯ নভেম্বর ২০২৪, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এ.বি.এম. রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে কুয়াকাটায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷
শনিবার (৯ নভেম্বর)  সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে মোঃ ওসমান গনির পক্ষে তার ভাইয়ের ছেলে শাহিন শেখ লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্য বলেন, নিম্ন তফসিল বর্ণিত জে.এল ৩৪ নং লতাচাপলী মৌজার এসএ ১২৯৩ নং খতিয়ানের ৫১৮৫ বাটা ৫৪৭৬ নং দাগের অংশ হইতে মং ০.২৮.৫০ একর জমি সাব কবলা খরিদ মূলে আমি ওসমান গনি ও আমার ছোট ভাই মোঃ ছোবাহান শেখ,  দোজাহান শেখ ও নুর ইসলাম শেখ মালিক নিযুক্ত থাকি। একই দাগ খতিয়ানে আমাদের আরেক ভাই শাহ আলম শেখ’র চার শতাংশ জমি রয়েছে।  জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার আমাদের ভাই শাহ আলম শেখ’র চার শতাংশ জমি ক্রয় করেন। তখন জমি আমাদের দখলে ছিল। কিন্তু তফসিল বর্ণিত জমির উপর তাহার কু নজর পরে। পরবর্তীতে তিনি আমাদের জমিও ক্রয় করার প্রস্তাব দিলে আমরা জমি বিক্রয় করিতে অসম্মতি জানাই। যে কারণে রুহুল আমিন হাওলাদার আওয়ামী স্বৈরশাসকমলে বিনা ভোটে পটুয়াখালী ০১, সদর আসনের সাংসদ থাকিয়া ক্ষমতার দাপট দেখায়া আমি নিম্ন স্বাক্ষরকারী ওসমান গণিসহ আমার অপর তিন ভাই এর তফসিল বর্নিত মং ০.২৮.৫০ একর,  সম্পত্তির মধ্যে থেকে ০.২৩.৫০ একর জমি অবৈধভাবে জবর দখলে নিয়া যায়৷ আমরা শতবার চেষ্টা করিলেও আমাদের জমি উদ্ধার করতে পারিনাই৷ আমরা আমাদের জমি উদ্ধারের চেষ্টা করিলে বিবাদী তাহার ক্ষমতার দাপট দেখাই আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করিয়েছে।
অভিযোগ করে আরো বলেন,  আমাদেরকে ও আমাদের পরিবারকে চিরতরে শেষ করিয়া পালাইবার ষড়যন্ত্র করিয়া একের পর এক মিথ্যা মামলা দিয়া জেল হাজত খাটাইয়াছন। অবশেষে ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর তাহার কোন খবর পাওয়া যাইতেছে না।
জমি উদ্ধারে আমাদের দেওয়ানী মামলা বর্তমানে আদালতে চলমান রহিয়াছে।
Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০