ই-পেপার
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে শিক্ষা প্রতিষ্ঠানের নামে লুটপাট: আকলিমা মোয়াজ্জেম হোসেন কলেজে উন্নয়নের নামে গায়েব লাখ লাখ টাকা

সংবাদটি ই-পেপারে পড়ুন

ঝালকাঠির বাসন্ডা এলাকার আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজকে কেন্দ্র করে জেলা পরিষদের উন্নয়ন বরাদ্দে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অস্তিত্বহীন মসজিদ, গায়েবি শহীদ মিনার এবং সরকারি ত্রাণের টিন দিয়ে কলেজের শেড নির্মাণ করে প্রায় ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

​স্থানীয়দের দাবি, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক শক্তির ভয়ে মুখ না খুললেও প্রকল্প বাস্তবায়নে ছিল চরম অস্বচ্ছতা।

​অনুসন্ধানে দেখা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ২০১২ সালে তার মা-বাবার নামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। জেলা পরিষদের নথিপত্রে বরাদ্দ পাওয়ার সুবিধার্থে প্রতিষ্ঠানটির নাম বারবার পরিবর্তন করা হয়েছে। কখনো ‘ডিগ্রি কলেজ’, কখনো ‘কলেজ’, আবার কখনো অস্তিত্বহীন ‘আকলিমা মোয়াজ্জেম বিশ্ববিদ্যালয়’ নাম ব্যবহার করে বড় অংকের অর্থ ছাড় করানো হয়েছে।

​ঝালকাঠি জেলা পরিষদ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে কয়েক দফায় কলেজটির জন্য ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে এডিবির বিশেষ বরাদ্দ থেকে ‘আকলিমা মোয়াজ্জেম হোসেন জামে মসজিদ’ উন্নয়নের নামে ১৫ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। তবে সরেজমিনে এবং জেলা পরিষদের তৎকালীন কর্মকর্তাদের ভাষ্যমতে, ওই এলাকায় এই নামে কোনো মসজিদের অস্তিত্বই নেই।

​একই কাজে বারবার বরাদ্দ ও নথিপত্র উধাও

​সীমানা প্রাচীর: ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে গেইট ও বাউন্ডারি ওয়াল নির্মাণের নামে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। একই কাজকে পুনরায় ‘সীমানা প্রাচীর’ দেখিয়ে দুবার অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে।

​ভুতুড়ে শহীদ মিনার: ২০১৯-২০ অর্থবছরে শহীদ মিনার নির্মাণে ৪ লাখ টাকা উত্তোলন করা হলেও অডিট টিম এর কোনো অস্তিত্ব পায়নি। দুর্নীতির খবর ধামাচাপা দিতে পরবর্তীতে ২০২২ সালে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়।

​ত্রাণের টিন দিয়ে শেড: মোটরসাইকেল শেড নির্মাণের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে দেখা গেছে একটি সাধারণ খোলা ঘর, যার ছাউনিতে ব্যবহার করা হয়েছে সরকারি ত্রাণের ঢেউটিন।

​রহস্যজনকভাবে ফাইল গায়েব

​দুর্নীতির বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে জেলা পরিষদের স্টোররুম থেকে সংশ্লিষ্ট অনেক নথি গায়েব হয়ে যাওয়ায়। বর্তমান কর্মকর্তাদের অনেকেই বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন প্রশাসক, প্রকৌশলী ও প্রকল্প সংশ্লিষ্টরা যোগসাজশ করে এই হরিলুট চালিয়েছেন।

​স্থানীয়দের ক্ষোভ ও তদন্তের দাবি

​বাসন্ডা এলাকার সচেতন মহল ও অভিভাবকরা জানান, শিক্ষার পরিবেশ উন্নয়নের নামে সরকারি অর্থের এই অপচয় মেনে নেওয়া যায় না। কাগজে-কলমে কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন করা হলেও বাস্তব চিত্র উল্টো।

​সংশ্লিষ্ট মহলের দাবি, এই দুর্নীতির উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন এবং যারা এই অর্থ আত্মসাতের সাথে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দে এমন

লুটপাট ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত বলে মনে করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

১

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

২

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৩

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৪

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৫

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৬

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

৭

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৮

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৯

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১১

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১২

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৩

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৪

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৫

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৬

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১৭

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৮

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৯

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০