Junaed siddiki
৩ জুন ২০২৪, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাফনের পরই কবর থেকে লাশ উধাও, এলাকায় আতঙ্ক

কুড়িগ্রামে দাফনের পরই কবর থেকে এক বৃদ্ধার লাশ চুরির ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ এ কল পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। শনিবার (১ জুন) রাতে জেলার রাজাহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরজাহান বেগম (৭৮) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মারা যান। ওই দিনই বাদ মাগরিব পাঠক গ্রামের তেঁতুলতলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে মৃতের ছোট ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে কবরের উত্তরাংশ উন্মুক্ত দেখতে পায়।

পরে তিনি নিশ্চিত হন, তার মায়ের লাশ কবরস্থান থেকে চুরি হয়ে গেছে এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে তা উদ্ধারের জন্য জরুরি সেবা ৯৯৯ এ কল করা হয়।

সংবাদ পেয়ে ওসি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কবর উন্মুক্ত দেখতে পান। পরে অফিসার ফোর্সসহ অনুসন্ধানের একপর্যায়ে কবরস্থানের অদূরে আবু হোসেনের জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় লাশ দেখতে পায়। রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করা হয়। নারী পুলিশের সহায়তায় যথানিয়মে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা পুনরায় লাশের জানাজা সম্পন্ন করে ফজরের নামাজের পর যথাস্থানে লাশ দাফন করেন।

ঘটনার বিষয়ে ওসি বলেন, এই ঘটনার তদন্ত চলছে, পরিবার থেকে এখনো মামলা করেনি। লাশ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF