নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ধান লাগাইলো বিএনপি, কেটে নিল ছাত্র-জনতা’

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, বিগত ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম সহ্য করেছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর সরকার পতন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। বিএনপির লাগানো সেই ‘ধান’ কেটে নিয়েছে ছাত্র-জনতা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বাটার মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদ, আওয়ামী লীগ ও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের আগে এক মাস আন্দোলন হলো। ১৫ বছর সংগ্রাম করলাম আমরা। বীজ ফেলল বিএনপি, চারা বানাইলো বিএনপি, পানি দিল বিএনপি। ধানও রোপণ করল বিএনপি। ধান হওয়ার পরে এক মাসে ধান কেটে নিল ছাত্র-জনতা। তারা এখন সব দাবি করছে।

তিনি বলেন, একটি দল এখন স্লোগান দিচ্ছে- দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শীষ। যে যত কিছুই বলুক এ দেশের দায়িত্ব বিএনপি এবং তারেক রহমানকেই নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে থেকে দল গঠন করা যায় না। তৃণমূলে এসে মানুষের সঙ্গে থেকে কাজ করে রাজনৈতিক দল গঠন করেন। দেখেন কেমন লাগে। রাজপ্রাসাদে বসে থেকে দল গঠন মেনে নেওয়া হবে না।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার সমাবেশ পরিচালনা করেন। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১০

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১১

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৩

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৪

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৫

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৭

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৮

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৯

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০