জুনায়েদ সিদ্দিকী
১৭ অগাস্ট ২০২৪, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

বরিশাল: কর্মের সুবাদে দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর গ্রামের বাড়িতে বেড়াতে আসা রাসেদ সিকদার নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামে। নিহত রাসেদ সিকদার (২৪) ওই গ্রামের কালাম সিকদারের ছেলে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাসেদ সিকদারকে প্রথমে গৌরনদী, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাসেদের মৃত্যু হয়। শনিবার ভোরে নিহতের লাশ বাড়িতে আনা হয়।

শনিবার (১৭ আগস্ট) সকালে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত ছাত্রলীগ কর্মী রাসেদের বাবা কালাম সিকদার জানান, ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন থেকে কাজ করে আসছিলো রাসেদ। শুক্রবার বিকালে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রাসেদকে মেরে ফেলেছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১০

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১১

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৩

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৪

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৫

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৭

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৮

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৯

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০