নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
১৩ ডিসেম্বর ২০২৫, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (বানারীপাড়া–উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) উজিরপুরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় আলহাজ মাস্টার আব্দুল মান্নান বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী রাজনীতি করে। জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার নৈতিক উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে জনগণের অধিকার আদায়ে জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রশ্ন করেন। এ সময় চাঁদাবাজি, ভূমি দখল, প্রশাসনের জবাবদিহিতা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়। প্রার্থী এসব বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেন এবং সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন।

উজিরপুর উপজেলা আমীর আঃ খালেকের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোশাররফ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট আজম খান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান, জেলা মিডিয়া বিভাগের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, জেলা ওলামা ও আন্তঃধর্ম বিষয়ক সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসেন, পৌর আমীর মোঃ আল আমিন সরদার, বড়াকোঠা ইউনিয়ন আমীর আনোয়ার হোসেনসহ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার নেতাকর্মীরা।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF