ডেস্ক রিপোর্ট
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবাকে দাফনের ৫ ঘণ্টা না পেরোতেই হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার দাফনের পাঁচ ঘণ্টা না পেরোতেই ছেলেরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুবরণ করা বাবার নাম আনার উল্যাহ (৬৮)। তার ছেলের নাম মাসুদ রানা। তার বয়স ৪৬ বছর।

আনার উল্যাহর ছোট ছেলে মো. সুমন জানান, তার বাবা দীর্ঘদিন থেকে হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছিলেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। পরে বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও জানান, বাবার দাফন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বড় ভাই মাসুদ রানা হার্ট অ্যাটাক করেন। পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ঢাকায় নেয়ার জন্য রওনা দেয়া হয়। পথে দুপুর ২টার দিকে মাসুদ মৃত্যুবরণ করেন।

মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুর রহমান বলেন, বাবার মৃত্যুর শোকে তার ছেলে মাসুদ হার্ট অ্যাটাক করে মারা যান। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০