ই-পেপার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিএম কলেজ প্রতিনিধি
১ নভেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজের সুরেন্দ্র ভবনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে অভ্যন্তরীণ বিরোধের জেরে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আসিফ নামের এক আবাসিক শিক্ষার্থীকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে সিনিয়র শিক্ষার্থী নজরুল ইসলামের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (৩১ অক্টোবর) রাতে ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। ছাত্রাবাসের শিক্ষার্থী ও হল তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলে জানা যায়, হলের পুকুরের মাছ ধরা এবং ছাত্রাবাসের পুরোনো কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে কথা কাটাকাটির সময় নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আসিফের মাথায় ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর পেয়ে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আহত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে অভিযুক্ত নজরুল ইসলামের ছাত্রত্ব নেই বলে অভিযোগ করেছেন ছাত্রাবাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

এ বিষয়ে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, হলের তত্ত্বাবধায়ক তাঁকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের সূত্র ধরে নজরুলের সঙ্গে আসিফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল ওই শিক্ষার্থীর মাথায় আঘাত করেন বলে তিনি জানতে পেরেছেন। আহত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন বলে তাঁকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নজরুলের বিরুদ্ধে এর আগেও অভিযোগ পাওয়া গেছে। তাঁর ছাত্রত্ব ও হলে থাকার বৈধতা নিয়েও পরস্পরবিরোধী তথ্য রয়েছে। বিষয়টি যাচাই করা হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ছাত্রাবাসের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কিছুটা মনোমালিন্য হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে নজরুল আসিফের মাথায় আঘাত করেন। তবে আহত শিক্ষার্থী আসিফের বিরুদ্ধেও আগে বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে তাঁকে কয়েকবার সতর্ক করা হয়েছিল বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পর আসিফকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের কাছে নেওয়ার পর সিটি স্ক্যানের প্রতিবেদনে গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি বলে তাঁকে জানানো হয়েছে। বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবহিত করা হয়েছে। তিনি দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছেন।

ছাত্রাবাসের পুকুরের মাছ ধরা ও বিক্রির বিষয়ে তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, এসব বিষয় নিয়ে এর আগেও নজরুলকে সতর্ক করা হয়েছিল। তাঁকে ছাত্রাবাস ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, ছাত্রাবাসের পুকুরের কিছু মাছ ধরে বিক্রি করা হলেও সেই অর্থের কোনো অংশ হলের তহবিলে জমা দেওয়া হয়নি। এ বিষয়ে নজরুলের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও এখনো তিনি ছাত্রাবাসে অবস্থান করছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে আহত শিক্ষার্থী আসিফের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

১

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

২

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৩

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৪

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৫

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৬

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

৭

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৮

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৯

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১১

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১২

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৩

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৪

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৫

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৬

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১৭

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৮

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৯

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০