Junaed siddiki
১৭ ফেব্রুয়ারী ২০২৪, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজে নানা আয়োজনে জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন 

 

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মদিন পালিত হচ্ছে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ।

 

একই সময় কবি জীবনানন্দ দাশের প্রিয় ক্যাম্পাস ব্রজমোহন কলেজে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে মেলার উদ্বোধনী আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে প্রতিদিনই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার ৫০টি স্টলে জীবনানন্দ দাশের নিজের ও তাকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে এমন খাবার ও পণ্য সামগ্রীর সমারোহ ঘটানো হয়েছে।

 

উত্তরণের সভাপতি সুদীপ্ত দাস বলেন, কবি জীবনানন্দ দাশ এই ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন। তার জন্মদিন উপলক্ষে নানা আয়োজনের মধ্যে সপ্তম জীবনানন্দ মেলার যাত্রা শুরু হয়েছে। মেলার আয়োজনের প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় প্রিয় কবির জন্মদিনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০