ই-পেপার
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Junaed siddiki
২১ ফেব্রুয়ারী ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল বরিশালের নারী সমাজ,পুলিশ কমিশনার

সংবাদটি ই-পেপারে পড়ুন

আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে সকাল ১১ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত আলােচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।

এ সময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে সকল শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা আন্দোলন সহ প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে বরিশালের ভূমিকা ছিল উল্লেখযোগ্য , আর এদের মধ্যে অগ্রণী ভূমিকায় ছিল বরিশালের নারী সমাজ।

এছাড়াও তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র ভাষা আন্দোলনের জন্য বাঙালি জাতীয় জীবনে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ নয়; বরং একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা আন্দোলনেরও সূতিকা ঘর। এ সময় তিনি ভাষা আন্দোলন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে আমাদেরকে তরুণ সমাজের কাছে,পরবর্তী প্রজন্মের কাছে দেশের এই ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার আহবান জানান ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো.শওকত আলী, জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো.ওয়াহিদুল ইসলাম, বিপিএম, অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাধারণ সম্পাদক বরিশাল জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) বীর মুক্তিযোদ্ধাগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

১

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

২

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৩

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৪

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৫

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৬

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

৭

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৮

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৯

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১১

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১২

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৩

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৪

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৫

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৬

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১৭

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৮

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৯

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০