Junaed siddiki
২৩ ফেব্রুয়ারী ২০২৪, ৬:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর এলে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় ১ জন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে আরও ১ জনের। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এছাড়াও শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতালে আহত ৫ জনকে নেওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

হানিফ পরিবহনের যাত্রী বরিশালের বাকেরগঞ্জ থানার মাসুদ রানা বলেন, বাসটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বাসে ৪২ জন যাত্রী ছিল। তিনি জে সিরিজের সিটে বসেছিলেন। বাসের সামনের সিটের অনেকে আহত হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনতে পাই। হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে পড়ে আছে। আর বাসের সামনে দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরো ২ জন মারা গেছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF