ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে সামুদ জাতির বসবাসের এলাকায় যেতে নিষেধ করেছেন মহানবী (সা.)

পবিত্র কোরআন মাজিদে একটি সূরা রয়েছে যেটির নাম ‘সূরা হিজর’। ৯৯ আয়াতবিশিষ্ট এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। কোরআন মাজিদের ১৫তম সূরা এটি। মূলত, এ সূরায় হিজরবাসীদের কথা আলোচনা হওয়ায় নাম ‘হিজর’ রাখা হয়েছে।

সৌদি আরবে ‘আলুয়া’ নামক একটি প্রাচীন রহস্যময় স্থান রয়েছে। এটি বহু শতাব্দী ধরে অনাবিষ্কৃত রয়ে গেছে । কিন্তু এখনও ইউনেস্কো এটিকে তার প্রাচীনতম ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই শহরকে হেগরা বা আল-হিজর বলা হয় । সোনা-রূপার প্রাচুর্যে মোড়ানো জীবন ছিল এই জনপদের মানুষের। তবে তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল না। তাই, তাদের কাছে নবী হয়ে এলেন সালেহ (আ.)।

তিনি তাদের মহান আল্লাহর পথে ডাকলেন। গুটিকয়জন ছাড়া কেউ তার ডাকে সাড়া দিল না। তারা তাদের প্রাসাদ, অর্থ ও বিলাসসামগ্রী নিয়ে গর্ব-অহংকার করতে লাগল।

তারা সালেহ (আ.)-এর কাছে নবী হওয়ার দলিল চাইল। তারা দাবি করল, আপনি যদি বাস্তবিকই আল্লাহর রাসুল হন, তাহলে আমাদের ‘কাতেবা’ নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি ১০ মাসের গর্ভবতী, সবল ও স্বাস্থ্যবতী উট বের করে দেখান।

সালেহ (আ.) মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। গর্ভবতী ও দুগ্ধবতী উট বেরিয়ে এল পাথরময় পাহাড় থেকে। এ বিস্ময়কর মোজেজা দেখে কিছু লোক তৎক্ষণাৎ ইমান আনলেও অনেকে বিরত থাকল। এই উট হত্যা করতে তাদের নিষেধ করা হয়েছিল। তারা অবাধ্য হয় এবং উটটিকে শেষমেষ হত্যা করে।

এরপরই মহান আল্লাহ তাদের ওপর গজব নাজিল করেন। ভূমিকম্পের মাধ্যমে পুরোপুরি ধ্বংস হয়ে গেল সামুদ জাতি। এ সূরার ৮০ থেকে ৮৪ নম্বর আয়াতে এ ঘটনার সংক্ষিপ্ত বর্ণনাও রয়েছে।

বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি সভ্যতার বাস ছিল এই অঞ্চলে যা পরিচিত ছিল নবতায়িয়ান সভ্যতা নামে। খ্রিষ্টপূর্ব ১০০ বর্ষ থেকে শুরু করে পরবর্তী ২০০ বছর টিকেছিল এই সভ্যতা।

প্রত্নতাত্ত্বিকরা বলেছেন, পাহাড় খোদাই করে স্থাপত্যশিল্প নির্মাণ করা কোন সাধারণ মানুষের কাজ নয় ।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাবুকের যুদ্ধে যাওয়ার সময় যখন এই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সাহাবাকে এই নির্জন স্থানে বিশেষভাবে দেখিয়েছিলেন। তিনি তাদেরকে সেই এলাকায় শুধুমাত্র একটি কূপ থেকে পানি পান করতে বলেছিলেন। যেটি একসময় হযরত সালেহ (আ.) ব্যবহার করতো। মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদেরকে ওই এলাকা থেকে অন্য কিছু খাওয়া বা পান করতে নিষেধ করেছিলেন এবং দ্রুত সেই এলাকা ত্যাগ করতে আদেশ করেছিলেন। কারণ এটি আল্লাহ তায়ালার গজবকৃত স্থান।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF