জুনায়েদ সিদ্দিকী
২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দেওয়া হবে’

শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ছয় মাস খালেদা জিয়াকে কারাবন্দি রেখে অসুস্থ বানিয়েছেন। ৫৭ জন সেনা কর্মকর্তাকে শেখ হাসিনা হত্যা করেছেন। তাদের হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের ৫৭ বার ফাঁসি দেওয়া হবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

আমান উল্লাহ আমান আরও বলেন, খুনি হাসিনার জায়গা বাংলাদেশে নেই। যদি তিনি দেশে আসার চিন্তা করেন তাহলে দেশের মানুষ তাকে জায়গা দেবে না।

তিনি বলেন, বাংলাদেশে আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ও জনগণের সরকার। সেই সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে। এজন্য বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা আমাদের সামনে কঠিন সময়। সেই কঠিন সময়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে বিএনপির এ জনসভার আয়োজন করে।

এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিবলু। বক্তব্য দেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল জব্বার সোনা প্রমুখ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০