ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারী ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে ভোট: আওয়ামী লীগ পাচ্ছে ৪৮, জাপা ২

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি এবং জাতীয় পার্টি (জাপা) পাচ্ছে দু্ইটি আসন। জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বুধবার (৩১ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন তিনি।

হুইপ বলেন, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেয়া হবে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ নারী নতুন করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে পারেন। বাকি দুজন জাতীয় পার্টি থেকে হতে পারেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তান, নারী আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার নেত্রীরা বেশি গুরুত্ব পাবেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র এমপিরা সমর্থন দেবেন বলে জানান দলটির সাংগঠনিক সম্পাদক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন ৪৮ জন। বাকি দুজন হবেন জাতীয় পার্টির।

এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক সায়েম খান।

প্রসঙ্গত, ২০০৪ সালের সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংসদে কোনো দলের কতজন প্রতিনিধি রয়েছেন, তার আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত করার বিধান অন্তর্ভুক্ত করা হয়। সে হিসেবে একটি রাজনৈতিক দলের যদি ৬ জন এমপি থাকেন, তা হলে ওই দল থেকে ১ জন প্রার্থী সংরক্ষিত নারী আসনের এমপি হবেন। সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হওয়া এমপিদের ভোটের মাধ্যমে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF