Junaed siddiki
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিমানে ব্যবসায়ীর বাড়িতে আত্মগোপন, ২ মাসেও খুঁজে পায়নি পুলিশ

ইভা খাতুন

স্বামীর ও বাবা-মায়ের ওপর অভিমান করে গত ২৭ ডিসেম্বর বাড়ি ছাড়েন ইভা খাতুন নামে ঝিনাইদহের এক গৃহবধূ। ওঠেন জেলা শহরে এক ব্যবসায়ীর বাড়িতে। সেখানেই টানা ২ মাস ছিলেন আত্মগোপনে। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে প্রথম থানায় লিখিত অভিযোগ, পরে মামলা করেন ইভার বাবা। পরে তথ্য-প্রযুক্তিসহ নানা উপায় ব্যবহার করেও ওই নারীকে খুঁজে পায়নি পুলিশ। শেষ পর্যন্ত অভিমান ভেঙে নিজেই নিজের অবস্থান জানান তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

রোববার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।ইভা (২০) হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী এবং শৈলকুপা উপজেলার গোয়ালখালি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

গত ২৭ ডিসেম্বর ভোরে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয় ইভা। এ ঘটনায় পরদিন (২৮ ডিসেম্বর) ইভার বাবা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ ছাড়া গত ৫ ফেব্রুয়ারি ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইভার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মেয়েকে গুম করা হয়েছে দাবি করে মামলাও দায়ের করেন।

ইভার বাবা আলমগীর হোসেন বলেন, ঘটনার আগের দিন রাতে ইভা মোবাইল ফোনে আমার এবং ওর মায়ের সঙ্গে কথা বলে। সে বাড়িতে যেতে চাইলে আমরা তাকে না করি। এ নিয়ে তার সঙ্গে আমাদের মনোমালিন্য হয়। পরদিন ভোরে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর দীর্ঘদিন খুঁজেও তাকে পাওয়া যায়নি। এরই মধ্যে রোববার সন্ধ্যায় ইভা আমাকে মোবাইল ফোনে জানায়, সে ঝিনাইদহ শহরের একটি বাসায় আছে। আমি বিষয়টি পুলিশকে জানাই।

হরিণাকুণ্ডু থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, ওই গৃহবধূ স্বামী ও বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে অভিমানে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পুলিশ নানাভাবে তাকে খুঁজেছে। রোববার তার বাবার মাধ্যমে খোঁজ পেয়ে ঝিনাইদহ শহরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

ওসি মো. জিয়াউর রহমান বলেন, ওই গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে ঝিনাইদহ শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ওঠে। সেখানে গত দুই মাস ধরে কাজ করত।

তিনি আরও বলেন, স্বামী ও বাবা-মায়ের ওপর অভিমান করে সে নিজেই আত্মগোপনে ছিল। তথ্য-প্রযুক্তি ব্যবহারসহ নানা উপায়ে তাকে উদ্ধারের চেষ্টা করেছে পুলিশ। পরে তার বাবার মাধ্যমে খোঁজ পেয়ে রাতে তাকে উদ্ধার করা হয়। মামলা থাকায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০