ডেস্ক রিপোর্ট
৩ ডিসেম্বর ২০২৪, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

কলাপাড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল নয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আটককৃতরা হলো ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ডাকুয়া (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) ও রাকিবুল খান (২৭)। এদের মধ্যে দুইজনের বাড়ি কলাপাড়ার গামুরতলা গ্রামে ও চার জনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদলের সদস্যরা ওই বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী নুপুরকে লোহার রড দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে হাত-পা বেধে লেপের নিচে আটকে রাখে।

এরপর আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ এক লাখ ৫৮ হাজার টাকা ও প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। স্থানীয়দের দেয়া তথ্য মতে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করেন। অভিযোগ রয়েছে আটককৃতরা দীর্ঘদিন ধরে কাশেমের বাড়িতে আসা যাওয়া করতো।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুয়েল ইসলাম এখবর নিশ্চিত করে বলেন, ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলছে বলে তিনি জানান।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

১

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্বের পরিচয় অজানা

২

বরিশাল জেলা যুবদলের নেতৃত্বে আসতে তৎপর পদপ্রত্যাশীরা

৩

বরিশালে বউ-শাশুড়ির বিরোধের পর নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

৪

সরকারি বিএম কলেজে: “হাফপ্যান্ট পরে” ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন, পোশাক নিয়ে বিতর্ক

৫

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

৭

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

৮

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

৯

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

১০

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

১১

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১২

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

১৩

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

১৪

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১৫

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১৬

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১৭

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৮

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৯

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

২০