Junaed siddiki
২৬ মে ২০২৪, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রিমালে পাথরঘাটায় জোয়ারের পানিতে প্লাবিত ১৫ গ্রাম

ঘূর্ণিঝড় রিমাল ও পূর্ণিমার জোয়ারের চাপে বিষখালি ও বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বিষয়টি  বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন। পানি বাড়ায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে ১৫ টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ ।

এদিকে অতিরিক্ত বেড়ে যাওয়া জোয়ারের পানি সময় পার হয়ে যাওয়ার পরও না কমায় চিন্তিত রয়েছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। স্বল্প উচ্চতার রিংবাঁধের কারণে এসব এলাকায় পানি ঢুকে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। বসতবাড়ি ও চুলা পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে রান্না করতে পারেনি এসব এলাকার বাসিন্দারা। পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা এলাকার মো. মজিবর জানান, তাঁর এলাকায় জোয়ারের চাপে বেড়ি বাঁধের বাইরে দুই শতাধিক পরিবার পানিবন্দী রয়েছেন। জোয়ারের পানিতে এসব পরিবারের কারও চুলোয় হাঁড়ি ওঠেনি।

সদর ইউনিয়নের হাড়িটানা এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, ‘আমাদের এই এলাকায় রিং বাঁধ বলতে কিছু নেই। বেশি উচ্চতার জোয়ারে খালের পানি বেরে যাওয়ায় আমাদের এলাকা পানিতে তলিয়ে যায়। প্লাবিত হওয়ায় এসব এলাকার কয়েক শতাধিক মানুষের ঘরে আজ রান্না হবে না বলেও জানান তিনি।’

এদিকে অতিরিক্ত জোয়ারের কারণে বরগুনার বাইনচটকি, বড়ইতলা ও পুরাকাটা ফেরিঘাটের সংযোগ সড়কসহ গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচলও বন্ধ রয়েছে। বিষখালি নদীর তীরবর্তী বাসিন্দা আবুল কালাম, হাসান, আরিফ জানান, সাধারণত জোয়ারের পর পানি কমে যায়। কিন্তু সকালের আসা জোয়ারের পানি দুই ঘণ্টা পার হয়ে গেলেও কমছে না। নদী ফুঁসে রয়েছে। এতে ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে কিছু একটা হতে চলছে।

সরেজমিনে গিয়ে বেল দুইটা দিকে দেখা গেছে, বিষ খালি নদীর তীরবর্তী হরিণঘাটা, জিনতলা এলাকার শতাধিক ঘর বাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে। এসব এলাকার বাসিন্দারা বেড়ি বাঁধের ওপরে অবস্থান নিয়েছেন। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন বলেন, নদীতে পানির অতিরিক্ত চাপ থাকায় পানি কমতে সময় লাগছে। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব বাঁধ ভেঙে গেলে তাৎক্ষণিক মেরামতের জন্য ৮০০ জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে বরগুনার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলার জন্য ৪২২ মেট্রিকটন খাদ্যশস্য, শিশু খাদ্যের জন্য ১০ লাখ এবং গো-খাদ্যের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। গঠন করা হয়ে ৪৯টি মেডিকেল টিম এবং ৩৭ লাখ নগদ অর্থ প্রস্তুত রয়েছে। এ ছাড়া স্বেচ্ছাসেবী রয়েছেন ৯ হাজার ৬১৫ জন। যাঁরা ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী সময়ে উদ্ধার অভিযান পরিচালনা করবেন। খোলা হয়েছে দশটি কন্ট্রোল রুম। এ ছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে ১ লাখ ৫৪ হাজার ট্যাবলেট।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

১

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্বের পরিচয় অজানা

২

বরিশাল জেলা যুবদলের নেতৃত্বে আসতে তৎপর পদপ্রত্যাশীরা

৩

বরিশালে বউ-শাশুড়ির বিরোধের পর নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

৪

সরকারি বিএম কলেজে: “হাফপ্যান্ট পরে” ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন, পোশাক নিয়ে বিতর্ক

৫

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

৭

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

৮

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

৯

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

১০

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

১১

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১২

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

১৩

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

১৪

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১৫

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১৬

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১৭

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৮

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৯

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

২০