শনিবার, ৩ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
৩ অক্টোবর ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ইয়াসের উদ্যোগে ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা — ২০২৬’-এ আবেদন করবেন যেভাবে

সংবাদটি ই-পেপারে পড়ুন

ভালোভাবে কথা বলা এবং প্রমিত উপায়ে লিখতে পারার দক্ষতা বাড়াতে ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। ‘Youth Action Society – YAS’-এর আয়োজনে আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৩:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা — ২০২৬’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণে শুদ্ধ উচ্চারণ, বাচন ভঙ্গি, সাবলীল কথন, উপস্থাপনা, প্রমিত বানান ও সঠিক বাক্যগঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক অনুশীলন করানো হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য থাকবে ই-সার্টিফিকেট।
এই আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে মাসিক কিশোর ম্যাগাজিন ‘ইস্কুল’ (Iskool) এবং ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘SnapMotion • by MR’।
আয়োজক কমিটির আহ্বায়ক এবং ইয়াস ব্লাড ব্যাংকের প্রতিনিধি ইমাম মাহাদি আকাশ জানান, প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য মাত্র ৫০টি আসন বরাদ্দ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬, রাত ১২টার মধ্যে মাত্র ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন করবেন যেভাবে:
  • প্রথমে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত গুগল ফর্ম লিংকে forms.gle প্রবেশ করুন।
  • নির্ধারিত ফি ৫০ টাকা বিকাশ/নগদ বা আয়োজকদের দেওয়া মাধ্যমে পরিশোধ করুন।
  • ফর্মে আপনার নাম, মোবাইল নম্বর এবং ফি পরিশোধের সঠিক তথ্য প্রদান করুন।
  • সব তথ্য সঠিকভাবে দিয়ে ফর্মটি সাবমিট করে আপনার আসন নিশ্চিত করুন।
বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন: +880 1739-158800 (ইমাম মাহাদি আকাশ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ইয়াসের উদ্যোগে ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা — ২০২৬’-এ আবেদন করবেন যেভাবে

১

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

২

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

৩

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৪

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৫

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৬

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৭

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৮

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৯

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

১০

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১১

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১৩

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৪

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৫

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৬

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৭

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৮

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৯

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

২০