ডেস্ক রিপোর্ট
৫ অক্টোবর ২০২৪, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে কাস্টমস কর্মকর্তা ও প্রকৌশলীর বাড়িতে ডাকাতি

ঝালকাঠির রাজাপুর অস্ত্রের মুখে জিম্মি করে খুলনার কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদল ও গণপূর্ত মন্ত্রণালয়ের এসডি প্রকৌশলী মাসুম বিল্লাহর গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ১৩ ভরি সোনার গহনা ও ৭ লাখ ৫৭ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মালপত্র লুটে নেয়।

ডাকাতের পিটুনীতে ঘরে থাকা খুলনার কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদল ও তার ভাই মামুন ডাকুয়া আহত হন। আহতরা ওই এলাকার ইউনুস আলী ডাকুয়ার ছেলে।

আহত মামুন ডাকুয়া ও তার মামা ফরিদ তালুকদার জানান, গভীর রাত আড়াইটার দিকে দ্বিতল় ভবনের সামনের ড্রইং রুমে জানালার গ্রিল কেটে শর্টগান ও দেশিও অস্ত্র নিয়ে ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত দল ভবনের ভেতরে প্রবেশ করে।

অস্ত্রের মুখে ভবনে থাকা ৭ জনের সবাইকে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে সবাইকে এক রুমের মধ্যে আটকে রেখে মারধর করে।

ভবনে ঘণ্টাব্যাপী লুটপাট চালিয়ে সবকিছু তছনছ করে ১৩ ভরি সোনার গহনা ও ৭ লাখ ৫৭ হাজার টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ মালপত্র লুটে নেয়।

রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০