আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠির বাসন্ডা ব্রিজ এখন মরণফাঁদ: সংস্কারের নামে প্রহসন ও জনজীবনে চরম নাজেহাল অবস্থা

ঝালকাঠির ব্যস্ততম বাসন্ডা ব্রিজের বর্তমান অবস্থা এখন চরম নাজেহাল। ব্রিজের কঙ্কালসার দশা এবং কর্তৃপক্ষের দায়সারা সংস্কারে জনভোগান্তি তুঙ্গে পৌঁছেছে। যাতায়াতের অযোগ্য এই ব্রিজের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ ও চালকদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে বারবার সংস্কার করা হলেও ব্রিজের অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং সংস্কারের কয়েকদিন পরই গর্তগুলো আরও বড় হয়ে দেখা দেয়। এলাকাবাসীর মতে, “আর কতবার সংস্কার করা হবে? ব্রিজের মূল কাঠামোই এখন ধ্বংসের মুখে। বালু আর ইটের খোয়া দিয়ে গর্ত ভরাট করে জনগণের সাথে মস্করা করা হচ্ছে।” নিম্নমানের কাজের কারণে সরকারি অর্থের অপচয় হলেও সাধারণ মানুষের ভাগ্যে জুটেছে কেবল ভোগান্তি।

পিরোজপুর, ভাণ্ডারিয়া ও মঠবাড়িয়াসহ বিভিন্ন রুটের শত শত যানবাহন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। বর্তমানে ব্রিজের ওপর বড় বড় গর্ত আর বেরিয়ে আসা রডের কারণে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মালবাহী ট্রাক উঠলেই ব্রিজটি থরথর করে কাঁপতে থাকে। মাঝেমধ্যেই ব্রিজের ওপর গাড়ি বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যাতে রোগী ও সাধারণ যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে নাজেহাল হচ্ছেন।

ঝালকাঠিবাসী এখন এই জোড়াতালির সংস্কার থেকে মুক্তি চায়। তাদের দাবি, বাসন্ডা নদীর ওপর অতি দ্রুত নতুন একটি আধুনিক পিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হোক। বারবার কাজের ফাঁকি দিয়ে তড়িঘড়ি করে করা মেরামত যে কোনো কাজে আসছে না, তার প্রমাণ এই ব্রিজের বর্তমান শোচনীয় অবস্থা।

সড়ক ও জনপথ বিভাগ মাঝেমধ্যে মেরামতের আশ্বাস দিলেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় স্থানীয়দের মনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অবিলম্ব নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে দুর্ঘটনায় কাউন্সিলর সাগর নিহত, গুরুতর আহত থাই সোহেল

ধানসিঁড়ি ইউনিয়নে ফকিরহাট-বিলারবাড়ি সড়কের বেহাল দশা, দুই যুগেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ

ঝালকাঠিতে শিক্ষা প্রতিষ্ঠানের নামে লুটপাট: আকলিমা মোয়াজ্জেম হোসেন কলেজে উন্নয়নের নামে গায়েব লাখ লাখ টাকা

ববিতে ছাত্র অধিকার পরিষদের ৩ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

ইউজিসির অর্থায়নে সংস্কার হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠ

ঝালকাঠিতে অটোরিকশার দাপট: তীব্র যানজটে স্থবির জনজীবন

বিজন বেপারীর কবিতা “নতুন আশা”

পিরোজপুরে ক্লাস চলার সময় শিক্ষার্থীর মাথায় ভেঙে পড়লো ফ্যানের পাখা

তালতলীতে তিন গ্রাম নদী ভাঙ্গনরোধে মানববন্ধন

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনওর হাতে কারারক্ষী আটক

১০

”সংহতি বৈশাখ”

১১

কলাপাড়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কক্ষে তালা শিক্ষকদের

১২

আমতলীতে বাসচাপায় এক ব্যক্তি নিহত

১৩

বাবুগঞ্জে একযোগে ৫ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বদলি

১৪

​ঝালকাঠির সেরা তরুণী খোঁজার লড়াই: শুরু হচ্ছে ‘অনন্যা ঝালকাঠি প্রতিযোগিতা-২০২৬

১৫

“জুমার দিন”

১৬

ঝালকাঠিতে ইনসাফ যুব পাঠাগারে শতাধিক বই প্রদান করলেন কবি মুন্সি বুরহান মাহমুদ

১৭

ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা কর্মসূচি

১৮

বরিশালে ফুটপাত দখলমুক্তে কঠোর নগর প্রশাসন, দখলকারীদের চূড়ান্ত সতর্কবার্তা

১৯

ঝালকাঠির বাসন্ডা ব্রিজ এখন মরণফাঁদ: সংস্কারের নামে প্রহসন ও জনজীবনে চরম নাজেহাল অবস্থা

২০