ডেস্ক রিপোর্ট
২৪ মে ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

ঝিনাইদহে ডাকাতিকালে বাধা দেয়ায় ফাতেমা বেগম (৪৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী।

শুক্রবার (২৪ মে) রাত ৩টার দিকে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। নিহত ফাতেমা প্রবাসী আবেদ আলীর স্ত্রী। আহত বিথি খাতুন (১৮) আবেদ আলীর ছেলে প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী ।

আটককৃতরা হলেন, সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই দুর্গাপুর গ্রামের বাদল মিয়ার ছেলে সাগর হোসেন ও ছোট ঝিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সুশান্ত সরকার।

পুলিশ, এলাকাবাসী এবং গান্না ইউপি মহিলা সদস্য জানায়, প্রবাসী আবেদ আলী দীর্ঘ ১৫ বছর যাবৎ দুবাই থাকেন। তার ছেলে মেহেদীও গত দুই বছর আগে মালয়েশিয়ায় চলে যায়। আবেদ আলীর স্ত্রী ও পুত্রবধূ সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকোলা গ্রামের ওই বাড়িতেই বসবাস করতেন ।

গত বেশ কিছুদিন যাবৎ ঐ বাড়ীতে মিস্ত্রিরা নির্মাণের কাজ করছেন। কিন্তু তাদের পারিশ্রমিকের টাকা বাকী ছিল। সেই টাকাসহ বড় অংকের টাকা বিদেশ থেকে আসবে এমনটাই জানতে পারে দুর্বৃত্তরা। সেই লোভেই শুক্রবার ভোররাতে বাড়ীর বারান্দার দেয়াল ভেঙে তারা ডাকাতির উদ্দেশে ওই বাড়িতে প্রবেশ করে।

ডাকাতদের উপিস্থিতি টের পেলে আবেদ আলীর স্ত্রীকে জবাই করে ও পুত্রবধূকে ধারলো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে দুর্বৃত্তরা। পরে, ডাকাতরা চলে যাওয়ার পর পুত্রবধূ বিথি আহত অবস্থায় প্রতিবেশী ওবাইদুল ইসলামের বাড়ীর উঠানে গিয়ে চিৎকার দিলে তাকে দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে আসে প্রতিবেশীরা। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

এ অবস্থায় বিথির হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে দুইজনের নাম উল্লেখ থাকায় তাদেরকে আটক করেছে পুলিশ। বিষয়গুলো নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর সার্কেল মীর আবিদুর রহমান। ক্রাইম সিনের দল আলামত সংগ্রহ করছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF