Junaed siddiki
১৬ এপ্রিল ২০২৪, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুণ্যস্নানে এসে দুর্গাসাগরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

বরিশাল বাবুগঞ্জের মাধবপাশায় পুণ্যস্নান উৎসব চলাকালে দুর্গাসাগরে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃতের নাম মনদীপ মণ্ডল (১৮)। তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার সাগর মণ্ডলের ছেলে। সরকারি সৈয়দ হাতেম ‍আল কলেজে এইচএসসিতে অধ্যয়নরত ছিলেন মনদীপ।

 

মৃতের বাবা জানিয়েছেন, পুণ্যস্নানের উদ্দেশ্যে নগরীর বাসা থেকে পরিবারের সবাই দুর্গাসাগরে যান। ১২টার দিকে তার ছেলে স্নান করতে নেমে ডুবে যাচ্ছিল। এ সময় দ্রুত অন্য ভক্তরা তাকে উদ্ধার করে দুর্গাসাগরের ঘাটলায় নিয়ে আসে। সেখান থেকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালে দায়িত্বরত কোতয়ালি মডেল থানার কনস্টেবল মো. হেমায়েত সাংবাদিকদের বলেন, ‘দুর্গাসাগর থেকে এক যুবককে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের সঙ্গে থাকা বাবা জানিয়েছেন, দুর্গাসাগরে পুণ্যস্নান করতে গিয়ে ডুবে মারা যায় তার ছেলে।’ এদিকে সকাল থেকে পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে দুর্গাসাগর। তারা দুর্গাসাগরের পাড়ে বটতলায় মোমবাতি প্রজ্বালন করেন। পূজা শেষ করে দীঘিতে স্নান করেন তারা।

 

চৈত্র মাসের অষ্টমী তিথিতে দুর্গাসাগরে স্নান করে পাপ থেকে মুক্তি লাভের আশায় প্রতি বছরই বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বীরা আসেন। হিন্দু পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে আত্মসমর্পণ করে পূজা, অর্চনা ও প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পাপমুক্তির জন্য স্নান করেন। এ উৎসব সকাল থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত।

 

স্নান করতে আসা প্রদীপা রায় জানান, বিগত বছরের পাপ থেকে মুক্তি এবং আগামী দিনগুলো যাতে সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেই অর্চনা করেছেন। প্রতি বছরই এভাবে পূজা অর্চনা করে আসছেন তিনিসহ তার পরিবারের সদস্যরা।

 

পূজারি বিষ্ণু দাস জানান, প্রতি বছর পুণ্যস্নানের দিন তিনি দুর্গাসাগরে আসেন দেবীর ভক্তদের পূজা-অর্চনা করানোর জন্য। এ সময় ভক্তবৃন্দ খুশি হয়ে যা দেন তিনি তা গ্রহণ করেন। এতেই তার তৃপ্তি বলে জানান তিনি।

 

হিন্দু সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন, জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবর্তে ঘেরা জীবন থেকে পাপমুক্তির বাসনায় হিন্দু পুণ্যার্থীরা প্রায় দুইশ বছর ধরে দুর্গাসাগরে স্নান উৎসবে যোগ দিয়ে থাকেন। এ উৎসবকে ঘিরে দুর্গাসাগর প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০