স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্যারিস থেকে জার্মানি গিয়ে বিনামূল্যে ইউসিএল ফাইনাল দেখবেন তারা

ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০২০ আসরে প্রথমবার নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপেরা ফরাসি ক্লাবটিকে ফাইনালে তুলেছিলেন। যদিও বায়ার্ন মিউনিখের কাছে হেরে সেবার তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই হার মানতে পারেননি পিএসজির মালিক নাসের আল খেলাইফিও। দলটি এবার ইউসিএল ফাইনালে ওঠায় তিনি ব্যাপক খুশি, বড় ঘোষণা দিলেন ক্লাবের ৬০০ স্টাফের জন্য।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় স্বপ্ন ছোঁয়ার দ্বারপ্রান্তে থেকে উন্মাদনায় ভাসছে প্যারিসিয়ান ফুটবলার, ক্লাব স্টাফ ও ম্যানেজার থেকে শুরু করে সমর্থকরাও। ৩১ মে জার্মানির মিউনিখ শহরে হবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী লড়াই। অ্যালিয়াঞ্জ অ্যারেনার সেই ফাইনালে পিএসজি ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান মুখোমুখি হবে। প্যারিস থেকে গিয়ে সেই ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন পিএসজির সকল স্টাফ।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে জানিয়েছে, পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি ক্লাবের সবাইকে একটি বার্তা পাঠিয়েছেন। যেখানে লেখা ছিল– ‘আমাদের সকল স্টাফের জন্য এই সুবিধা থাকছে যে, তারা আমাদের দলের সঙ্গে ফাইনাল মিশনে মিউনিখে যেতে পারবেন। পুরো ব্যবস্থাপনার বিষয়ে ক্লাব ম্যানেজমেন্ট পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেবে।’

অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস নাসের আল খেলাইফির পুরো মন্তব্য সামনে এনেছে। সেখানে পিএসজির এই ধনকুবের মালিক বলেন, ‘এটি আমাদের ক্লাবের জন্য আরেকটি স্মরণীয় রাত হতে যাচ্ছে, যদিও মিউনিখে আমরা আর একটি কদম দূরে আছি। যার জন্য প্রয়োজনে পুরো মনোযোগ, দৃঢ়চিত্ত ও ঐক্য। আমাদের ক্লাবের সফলতার মূলমন্ত্র সবার ঐক্যবদ্ধ প্রচেস্টা, সেটি হোক মাঠে কিংবা মাঠের বাইরে, খেলোয়াড় থেকে শুরু করে কোচ, সকল টেকনিক্যাল স্টাফ ও প্রতিটি বিভাগে থাকা স্টাফদের ভূমিকা আছে। আমরা সবাই মিলে একটি পরিবার, যারা বড় মঞ্চে পিএসজি ও ফ্রান্সের প্রতিনিধিত্ব করছে।’

ক্লাবের পুরো ৬০০ সদস্যকেই ফাইনালের মঞ্চে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন খেলাইফি। তিনি জানান, ‘মিউনিখে আমাদের ফাইনালে উপস্থিত থাকার সুযোগ প্রতিটি সদস্যরই প্রাপ্য। পিএসজির জন্য আপনাদের প্রচেষ্টা, প্রতিজ্ঞা, পেশাদারিত্ব ও আবেগ প্রদর্শন ও প্রমাণের জন্য অনেক কৃতজ্ঞতা। শিগগিরই ম্যানেজমেন্টের পক্ষ থেকে (চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালে সবার উপস্থিতি নিশ্চিতের জন্য বিস্তারিত তথ্য জানানো হবে।’

প্রসঙ্গত, ইউসিএলে সেমিফাইনালের প্রথম লেগ খেলতে পিএসজি গিয়েছিল আর্সেনালের মাঠ এমিরেটসে। যেখান থেকে তারা ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল। দ্বিতীয় লেগে পার্ক দ্য প্রিন্সেসেও সেই ধারা ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে প্যারিসিয়ানরা। ঘরের মাঠে তাদের জয় ২-১ গোলে। ৩-১ অ্যাগ্রিগেটে জয় নিয়ে ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার উঠল ফাইনালে। মিউনিখে তাদের প্রতিপক্ষ হিসেবে আগেই প্রস্তুত ছিল ইন্টার মিলান। এর আগে রোমাঞ্চকর সেমিতে তারা বার্সেলোনাকে ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে হারায়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০