ধর্ম ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের ঐতিহাসিক ওমরি মসজিদ যেভাবে নির্মিত হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবস্থিত বিখ্যাত একটি মসজিদ হলো খলিফা ওমর ইবনুল খাত্তাব মসজিদ। এটি ফিলিস্তিনের গ্র্যান্ড মসজিদ হিসেবেও পরিচিত। মসজিদটি মুসলিম বিজেতাদের কথা স্মরণ করিয়ে দেয়।

খলিফা ওমর বিন আল-খাত্তাবের শাসনামলে ৬৩৬ খ্রিস্টাব্দে ফিলিস্তিন বিজিত হয়। ফিলিস্তিন বিজয়কালে খলিফা ওমর ইবনুল খাত্তাবের সম্মানে মসজিদের নাম দেওয়া হয় ‘আল-ওমরি’। আর এটি গাজার অন্যতম বৃহত্তম মসজিদ হওয়ায় ‘বড় মসজিদ’ হিসেবে পরিচিত।

এটি আল-আকসা ও  আহমেদ পাশা আল-জাজার মসজিদের পর ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম ও প্রাচীন মসজিদ হিসেবে বিবেচিত। ওমর মুখতার স্ট্রিটের পূর্বে, ফিলিস্তিন স্কয়ারের দক্ষিণ-পূর্ব পাশে, গাজার প্রাচীন শহরের কেন্দ্রস্থলে দারাজ কোয়ার্টারে এটি অবস্থিত। কেউ কেউ মসজিদে আকসার সঙ্গে সাদৃশ্য থাকার কারণে এটিকে ‘ছোট আল-আকসা মসজিদ’ বলে ডাকে।

মসজিদটি প্রথমে মন্দির ছিল। খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে বাইজেন্টাইনরা ফিলিস্তিন দখল করে তা গির্জায় রূপান্তর করে। সপ্তম শতাব্দীতে মুসলিমরা ফিলিস্তিন বিজয়ের পর এটি মসজিদ হিসেবে পুনর্নির্মাণ করা হয়।

দশম শতাব্দীতে মুসলিম পর্যটক ও ভূগোলবিদ ইবনে বাতুতা ফিলিস্তিনে ঐতিহাসিক এই স্থাপনাকে ‘সুন্দর মসজিদ’ আখ্যা দিয়েছিলেন।

বিভিন্ন সময়ে মসজিদটি প্রাকৃতিক দুর্যোগ ও দখলের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ১০৩৩ সালে ভূমিকম্পে এর মিনার ক্ষতিগ্রস্ত হয়। ১১৪৯ সালে ক্রুসেডাররা মসজিদটিকে গির্জা বানায়। আইয়ুবিরা এটি উদ্ধার করে।  ১৩ শতকের শুরুর দিকে মামলুক শাসকরা  মসজিদটির পুনর্নির্মাণ করে। ১২৬০ সালে মঙ্গোলরা ধ্বংসযজ্ঞ চালিয়ে মসজিদটি ক্ষতিগ্রস্ত করে। ১৩ শতকের শেষের দিকে আরেকবার ভূমিকম্প আঘাত হানে এই মসজিদে।

ভূমিকম্পের প্রায় ৩০০ বছর পর ১৬ শতকে উসমানীয় শাসকেরা মসজিদের পুনর্নির্মাণ করেন। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বোমা হামলায় মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯২৫ সালে সুপ্রিম ইসলামিক কাউন্সিল মসজিদটি পুনরুদ্ধার করে।

সূত্র : আল জাজিরা অ্যারাবিক

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১১

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১২

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৩

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৪

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৫

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৬

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৭

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৮

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৯

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading