ঝালকাঠিতে আসিতেছেন বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রখ্যাত শিক্ষক তারিকুজ্জামান স্যার: ১৭ অক্টোবর ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র বিশেষ আয়োজন

ভাষাগত জড়তা কাটিয়ে তরুণদের প্রমিত উচ্চারণ ও সাবলীল যোগাযোগের কৌশলে সমৃদ্ধ করতে আগামী ১৭ই অক্টোবর ঝালকাঠিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা “শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা ২০২৬। সামাজিক সংগঠন ‘ইউথ অ্যাকশন সোসাইটি (YAS)’-এর উদ্যোগে ১৭ অক্টোবর (শনিবার) বিকাল ৩:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে বরিশাল থেকে ঝালকাঠিতে আসিতেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গুণী, অত্যন্ত জনপ্রিয় ও শিক্ষার্থীবান্ধব সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান। সুবক্তা ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত এই শিক্ষকের ক্ষুরধার আলোচনা ও প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা তরুণদের ভাষাগত দক্ষতা শাণিত করতে অনন্য ভূমিকা রাখবে। কর্মশালায় তিনি শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি ও প্রাঞ্জল উপস্থাপনার ব্যবহারিক দিক নিয়ে কথা বলবেন।
পাশাপাশি ভাষার সঠিক বানান, প্রমিত বাক্যগঠন ও এর প্র্যাকটিক্যাল অনুশীলনের ওপর সেশন পরিচালনা করবেন বিশিষ্ট গবেষক ও সাংবাদিক ইসমাঈল মুসাফির।
অনুষ্ঠানের আহ্বায়ক ও ইউথ অ্যাকশন সোসাইটি (YAS) ব্লাড ব্যাংকের আহ্বায়ক ইমাম মাহাদি আকাশ জানান, তরুণদের যোগাযোগের ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলতেই মাত্র ৫০ টাকা ফি-তে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সীমিত ৫০টি আসনের এই কর্মশালায় সফলভাবে অংশগ্রহণকারীদের প্রদান করা হবে ই-সার্টিফিকেট।
আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ১৫ অক্টোবর রাত ১২টার মধ্যে নির্দিষ্ট লিংকে (https://forms.gle/LMnkLro6m3iRqEkZ6) আবেদন করে আসন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে +880 1739-158800 নম্বরে।
উল্লেখ্য, এই কর্মসূচির ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে ‘মাসিক কিশোর ম্যাগাজিন (ইস্কুল)’ এবং ডিজিটাল মিডিয়া পার্টনার ‘SnapMotion • by MR’।
|
৪ অক্টোবর, ২০২৬









