Junaed siddiki
২৪ মে ২০২৪, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত রেফাউল গ্রেপ্তার

বরিশাল নগরীর আমির কুটির এলাকায় ঘরে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে রেফাউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১২টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার রেফাউল ইসলাম নগরীর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা আব্দুল ছাত্তার মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে এলিট ফোর্স জানায়, ১২ মে সকালে প্রতিবন্ধী তরুণীকে (১৮) আমির কুটির এলাকায় টিনসেডের ভাড়া বাসায় একা রেখে কাজের জন্য বাইরে যায় বাবা-মা। সেই সুযোগে বেলা পৌঁনে ১টার দিকে মুষলধারে বৃষ্টি চলাকালে অভিযুক্ত রেফাউল ইসলাম ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করে। তরুণীর মা বেলা ১টার দিকে বাসায় ফিরে অভিযুক্ত রেফাউলকে ঘরে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চান। তখন রেফাউল দৌঁড়ে পালিয়ে যায়। পরে প্রতিবন্ধী তরুণী বিষয়টি তার মাকে জানায়। এই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে ওই দিনই বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তারে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব-৮। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত রেফাউলের পরিচয় নিশ্চিত হন তারা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেফাউলকে কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF