ডেস্ক রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে বন্ধের মধ্যেই প্রাইমারি স্কুলের তিন লাখ টাকার গাছ লুট

মহান বিজয় দিবসের দিন স্কুল বন্ধ থাকার সুবাদে শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়েছেন ওই এলাকার প্রভাশালীরা।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আলহাজ মো. কবির মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা অভিযোগ করেন, পশ্চিম সমরসিংহ গ্রামের মৃত আফতাজ উদ্দিন হাওলাদারের ছেলে নুর ইসলাম হাওলাদার শ্রমিক দিয়ে গাছগুলো কেটে লুট করে নিয়েছেন।

স্কুুলের জমিদাতা কবির মিঞার ছেলে বেলাল মিঞা অভিযোগ করে বলেন, স্কুলের সীমানা থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ছয়টি চাম্বল গাছ কেটে নিয়েছে ওই এলাকার বাসিন্দা প্রভাবশালী নুর ইসলাম হাওলাদার।

অভিযোগ করে তিনি বলেন, গাছ কাটার সময় আমরা বাঁধা প্রদান করলে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে ১৫/২০ জন শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে গাছগুলো কেটে লুট করে নেওয়া হয়।

তাৎক্ষনিক আমি (বেলাল) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানালে সহকারি শিক্ষা অফিসার সাইদুর রহামন এসে গাছ কাটতে নিষেধ করেন। তিনি চলে যাওয়ার পর পূর্ণরায় গাছগুলো কেটে নেওয়া হয়। এ ব্যাপারে অভিযুক্ত নুর ইসলাম হাওলাদার বলেন, গাছগুলো আমাদের জমির। তাই আমাদের জমির গাছ আমি কেটেছি।

গৌরনদী উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার সাইদুর রহমান বলেন, বাঁধা উপেক্ষা করে স্কুলের সম্পত্তির গাছ কেটে নেওয়ার বিষয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেন, পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF