Junaed siddiki
১৭ ফেব্রুয়ারী ২০২৪, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে শ্রমিকদের পাল্টাপাল্টি বিক্ষোভ, সড়ক অবরোধ

বরিশালে শ্রমিকদের দাবি আদায়ের কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও বিক্ষোভ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সড়ক অবরোধ করে বরিশাল জেলা ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ঘণ্টা ব্যাপী বিক্ষোভ মিছিল করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে নগরীর মানুষ।

 

বরিশাল জেলা ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের হয়। এসময় বক্তারা অবিলম্বে বিআরটিএ’র লাইসেন্স দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এসময় খুলনায় ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের বিরুদ্ধে চলমান আন্দোলনে সংহতি জ্ঞাপন করেন।

 

বিক্ষোভ সমাবেশে এসময় আরো উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সংগ্রাম পরিষদের ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল শেখ, মনির সর্দারসহ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে শেষ হয়।

 

অপরদিকে বরিশাল জেলা ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ রোডে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে দিয়ে অতিক্রম কালে হলুদ ইজিবাইক শ্রমিক কর্তৃক সিএনজি ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ এনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি ও গ্যাসে চালিত অটোরিকশা চালকরা। পরে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা মিছিল নিয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দিতে যায়। পরে পুলিশ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বিভিন্ন দাবিতে ব্যাটারি চালিত (হলুদ অটো) সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে একটি মিছিল বের হয় সেটি সিটি কর্পোরেশন এলাকায় গেলে সিএনজি ও গ্যাসে চালিত অটোরিকশার চালকদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। আমরা দু’গ্রুপের সাথে বসে আলোচনায় বসবো। কেউ যদি আইনের আশ্রয় নিতে চায় তাহলে তারা নিতে পারে।

 

রিকশা-ভ্যান চালক-শ্রমিক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিলে হামলা ও ভাঙচুরের নিন্দা ও হামলাকারীদের শাস্তির দাবী জানিয়েছেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, অযৌক্তিকভাবে ট্রাফিক মামলা ও হয়রানী বন্ধ করা সহ ৪ দফা দাবীতে বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা ও ভাঙচুর করা হয়। অজ্ঞাত পরিচয়ধারীরা মিছিলে ঢুকে শ্রমিকদের উপর হামলা ও আশেপাশে গাড়ির উপরে হামলা-ভাঙচুর করে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০