ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Junaed siddiki
১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে সড়কে যানবাহন থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশালের হিজলায় দীর্ঘদিন ধরে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে রশীদের মাধ্যমে প্রকাশ্যে চাঁদাবাজি করা হলেও স্থানীয় প্রশাসনের দাবি তারা কিছুই জানেন না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে জানা গেছে, হিজলা উপজেলার ট্যাক ফেরিঘাটের সন্নিকটে উপজেলা ট্যাক বাসস্ট্যান্ডের নামে প্রতিটি ট্রাক থেকে তিনশ’ টাকা, বাস, পিকআপ ও প্রাইভেটকার থেকে দুইশ’ টাকা, লেগুনা থেকে দুইশ’ টাকা, টমটম ও টেম্পু থেকে ৫০ টাকা, সিএনজি থেকে ৩০ টাকা এবং ইজিবাইক থেকে ২০ টাকা এবং ব্যাটারিচালিত ভ্যান থেকে ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। এ জন্য যানবাহনের চালকদের দেওয়া রশীদের গায়ে লেখা রয়েছে ‘উপজেলা সদর বাসস্ট্যান্ড টোল আদায়ের রশীদ। ইজারাদার শাহাবুদ্দীন বেপারী’।

 

স্থানীয় একাধিক বাসিন্দা ও বিভিন্ন যানবাহনের চালকরা জানিয়েছেন, এ রুটে মাত্র দুটি বাস আসা-যাওয়া করে। ওই দুটি বাস নিয়ে বাসস্ট্যান্ড তৈরি করে রীতিমতো চাঁদাবাজি করছে স্থানীয় কতিপয় ব্যক্তি।

 

পিকআপ চালক পলাশ বেপারী বলেন, আমরা পিকআপ চালিয়ে হিজলার ট্যাক ফেরি পার হয়ে মেহেন্দিগঞ্জে প্রবেশ করি। ছোট্ট পিকআপ থেকে জোর করে মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি স্বাক্ষর দিয়ে ২০০ টাকা নিয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই রুটে প্রবেশ করতে দেওয়া হয়না।

 

ট্রাক চালক অমিত মিয়া জানিয়েছেন, টোল আদায়ের নামে তার কাছ থেকে জোরপূর্বক তিনশ’ টাকা নেওয়া হয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রশীদের গায়ে শাহাবুদ্দীন বেপারীর নাম ইজারাদার হিসেবে লেখা থাকলেও মূলত আরিফ হোসেন নামের এক যুবলীগ নেতা তার সহযোগিদের মাধ্যমে ট্যাক বাসস্ট্যান্ডের নামে দীর্ঘদিন থেকে জোরপূর্বক টোল আদায় করছেন। কেউ টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে আরিফের লোকজনের হাতে চরমভাবে লাঞ্ছিত হতে হয়।

 

বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না জানিয়ে হিজলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার বলেন, বিষয়টির খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত আরিফ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০