ই-পেপার
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
ডেস্ক রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুলাদিতে শিশুদের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদটি ই-পেপারে পড়ুন

আজ ২৯ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার) বরিশালের মুলাদিতে শিশুদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে শিক্ষিত করার লক্ষ্যে “শিশুদের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিরোধে করণীয়” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সেইন্ট- বাংলাদেশ এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর আর্থিক এবং কারিগরি সহায়তায় পরিচালিত”শিশুদের জন্য কর্মসূচী” প্রকল্পের আওতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে চরলক্ষ্মীপুর বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করা ১০ (দশ) জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আবুল মনসুর , যিনি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের দেশের শিশুদের ভবিষ্যতের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করবে, যা ভবিষ্যতে তাদেরকে পরিবেশ সংরক্ষণে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”

শিশুরা রচনাগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন বন্যা, খরা, অতিবৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের বিষয়গুলো তুলে ধরে। তাদের লেখায় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি, পরিবেশ রক্ষা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনেক শিক্ষার্থী পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার, এবং জ্বালানি সাশ্রয়ের মতো পদক্ষেপের ওপর জোর দেয়।

প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “শিশুদের জন্য কর্মসূচী” প্রকল্পের সহকারী মিল অফিসার সামশুল হক , যিনি বলেন, জলবায়ু পরিবর্তন শিশুদের শিক্ষার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে, বিশেষত যেসব অঞ্চল ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদির সম্মুখীন হয়। এসব প্রাকৃতিক দুর্যোগ স্কুল ধ্বংস করে, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করে এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা কঠিন করে তোলে। এছাড়া “শিশুরা যদি ছোট থেকেই পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন হয়, তাহলে ভবিষ্যতে তারা এই সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন “শিশুদের জন্য কর্মসূচী ” প্রকল্পের মুলাদির ইউনিয়ন ফ্যাসিলিটেটর (স্বাস্থ্য) অলিউল ইসলাম, হাবিবা তানজিলা, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামালসহ অন্যান্যরা।

সবশেষে বিচারক প্যানেলের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং তাদের মধ্যে সনদপত্র ও পরিবেশ বিষয়ক বিভিন্ন বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

১

ধানসিঁড়ির বাঁকে শব্দের ফেরিওয়ালা: এক অনন্য বাতিঘর ইসমাইল মুসাফির

২

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

৩

ইউসেপ বরিশালে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৫

বরগুনার আমতলীতে সুশীলনে কমিউনিটি মোবিলাইজার নিয়োগ, বেতন ২৫ হাজার

৬

বরিশালের কারখানায় কেমিস্ট ল্যাবরেটরিজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

৭

জিইউএসএসে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ২৫ হাজার

৮

উত্তরণে রিসার্চ অফিসার নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা

৯

ইউসিবিতে সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

১০

গ্রামীণ শক্তিতে ৫০ জন নিয়োগ, বেতন ৩৬ হাজার ৩০০ টাকা

১১

ঢাকার কর অঞ্চল-২ এ ৪২ জন নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

১২

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জন নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

১৩

উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১৪

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

১৫

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ

১৬

বরিশাল আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

১৭

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১৮

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

২০