Junaed siddiki
৮ মে ২০২৪, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুলাদীতে ভোট কেনার অভিযোগে প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলের দাবি প্রার্থীর

বরিশালের মুলাদীতে ভোট কেনার অভিযোগ এনে এক প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি করেছেন অপর চেয়ারম্যান পদপ্রার্থী। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল হাসান খান মিঠু তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহির উদ্দীন খসরুর বিরুদ্ধে এমন অভিযোগ করেন।

খসরুর বিরুদ্ধে ভোট কেনা, প্রচারণায় সরকারি স্থাপনা ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন তারিকুল হাসান খান মিঠু। এ ঘটনায় তারিকুল হাসান খান মিঠু গত মঙ্গলবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মনদীপ ঘরাই অভিযোগের বিষয়ে তদন্তের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দীন খসরু ভোট কেনার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, অটোরিকশা ভাড়া ও দোকান পুড়ে যাওয়া ব্যক্তিকে সাহায্য করার দুটি ছবি দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল হাসান খান মিঠু বলেন, গত ৬ মে বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহির উদ্দীন খসরু উপজেলার সফিপুর ইউনিয়নের চরপ্মা গ্রামের নলীবাড়ি এলাকায় প্রচারের সময় এক ভোটারকে টাকা দেন। ওই ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রচার করেছেন।

এতে অন্য ভোটারও প্রভাবিত হতে পারেন। এ ছাড়া ওই প্রার্থী গত ৫ মে কাজীরচর ইউনিয়নে প্রচারণার সময় রাঘুয়া কাজীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও প্রধান শিক্ষকের কক্ষ ব্যবহার করেছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাই ওই প্রার্থীর প্রার্থিতা বাতিলের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জহির উদ্দীন খসরু বলেন, ভোট কেনার জন্য কাউকে টাকা দেওয়া হয়নি। গত ৬ মে বিকেলে সফিপুর ইউনিয়নে অটোরিকশা ভাড়া দেওয়া এবং দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীকে সাহায্য করার সময় সমর্থকেরা ছবি তুলেছেন। ভুলবশত সেই ছবি ফেসবুকে আপলোড হয়েছে। কোনো ভোটারকে প্রভাবিত করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দীন খসরুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের দাবি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে। উল্লেখ্য, উপজেলার পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে মুলাদীতে ভোট অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০