ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২৪, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাগেজ ভর্তি ডলারের লোভ দেখিয়ে ৭৮ লাখ টাকা আত্মসাৎ

চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল এভিয়েশন কাস্টমস অফিসার পরিচয় দিয়ে ফোন করা হয়। এরপর ভুক্তভোগীকে জানানো হয়, তার নামে একটি লাগেজ এসেছে। যাতে রয়েছে অনেক ডলার। আর এসব ডলার ছাড়াতে হলে টাকার প্রয়োজন। আর এভাবেই প্রতারণার ফাঁদে পড়েন ওই ভুক্তভোগী। বিভিন্নভাবে তার ৭৮ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

এ অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে চক্রের অন্যতম সদস্য মো. সোহাগ শেখকে (২৪) গ্ৰেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩৫ ব্যাংকের ৮৬টি ডেবিট কার্ড, ১৫১টি ব্যাংকের চেকের পাতা, চারটি মোবাইল ও আটটি সিমকার্ড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার সোহাগ শেখ শরিয়তপুর জেলার নড়িয়া থানার কেদারপুর ইউনিয়নের পাঁচগাও গ্ৰামের মো. জব্বার শেখের ছেলে। তার বিরুদ্ধে ঢাকার খিলগাঁও থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রোববার (৭ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা জানান, ২০২৩ সালের ১৯ নভেম্বর অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী রত্নেশ্বর মাঝির (৬৫) মোবাইলে ফোন আসে। যিনি ফোন দিয়েছিলেন তিনি নিজেকে খায়রুন নেছা পরিচয় দেন। একই সঙ্গে চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল এভিয়েশন কাস্টমস অফিসার পরিচয় দেন। এসময় রত্নেশ্বর মাঝিকে তিনি বলেন, তার নামে ‘এলিজাবেথ এরিস’ নামের একজন লাগেজ পাঠিয়েছেন। যাতে রয়েছে বিপুল পরিমাণ ডলার। এসব ডলার কাস্টমস থেকে ছাড়ানোর জন্য টাকা লাগবে।

পরবর্তীতে এশিয়া, পূবালী ব্যাংক, সিটি ব্যাংকের একাউন্টে এবং বিভিন্ন বিকাশ নম্বর থেকে মোট ৭৭ লাখ ৯০ হাজার টাকা প্রেরণ করেন রত্নেশ্বর মাঝি। এরপরও লাগেজ ছাড়াতে আরও টাকা লাগবে জানালে তিনি বুঝতে পারেন যে, প্রতারণার ফাঁদে পড়েছেন। এ ঘটনার পর ২৫ ডিসেম্বর বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, এরপর ৪ জুলাই কোতয়ালী মডেল থানার একটি টিম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাইবার টিম তদন্ত করে মতিঝিল থেকে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের অন্যতম সদস্য মো. সোহাগ শেখকে গ্ৰেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সংঘবদ্ধ ডলার প্রতারণা চক্রের সদস্য।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF