জুনায়েদ সিদ্দিকী
১৯ অগাস্ট ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ, ক্ষমা চাইলেন সেই তরুণী

ম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে এক সেনা কর্মকর্তার সঙ্গে এক তরুণীকে দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য করতে দেখা যায়। এতে ব্যাপক সমালোচনা শুরু হয়। সেনাবাহিনীর ওই কর্মকর্তার নাম ক্যাপ্টেন আশিক এবং ওই তরুণীর নাম ফারজানা সিথি।

নেটিজেনরা সিথি নামের তরুণীকে দোষারোপ করে ফেসবুকে কমেন্ট করছেন। অনেকে তার ভিডিও এবং ছবি পোস্ট করে নিন্দা জানাচ্ছেন। অপরদিকে তরুণীর অশোভন আচরণ ও বাগবিতণ্ডার সময় অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কারণে ওই সেনা কর্মকর্তার প্রশংসা করেছেন অনেকেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন ফারজানা সিথি।

রোববার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় সিথি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এ রকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি।

আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তিনি আরও বলেন, সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগে মাথা গরম করে ফেলছিলাম বুঝতে পারিনি।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে পেশাদারত্ব ও ধৈর্যের পরিচয় দেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাধুবাদ পেয়েছেন ক্যাপ্টেন আশিক। রোববার (১৮ আগস্ট) সেনাপ্রধানের কার্যালয়ে এক সাক্ষাতে এ সাধুবাদ জানান সেনাপ্রধান। তবে তাকে কোনো পদক দেওয়া হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান ‎ওয়াকার-উজ-জামান। ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন তিনি। এ সময় আরও দুই সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেনাপ্রধানের সঙ্গে এক ফটোসেশনে অংশ নিতেও দেখা গেছে আশিককে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে শাহবাগ থানায় এক নারীকে দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য করতে দেখা যায়। এ রকম পরিস্থিতিতে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং সেটির সমাধান করেন। ক্যাপ্টেন আশিকের এই ধৈর্য ও পেশাদারত্ব দেখে নেটিজেনরা প্রশংসা করছেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১০

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৩

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৪

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৫

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৬

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৭

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১৮

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৯

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF