ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
৮ মে ২০২৪, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০-৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

সংবাদটি ই-পেপারে পড়ুন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিছু বিক্ষিপ্ত ঘটনায় সংঘর্ষ ও সীমিত পর্যায়ের অনিয়ম হয়েছে। আর ৩০-৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটের হার কত, তা আরও কিছু সময় পর নির্দিষ্ট করে বলা যাবে বলে জানান তিনি।

বুধবার (৮ মে) বিকেল পৌনে ৫টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সিইসি। আজ প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২২টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

প্রথম ধাপের ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল বলে দাবি করেছেন কাজী হাবিবুল আউয়াল। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রথম ধাপের ভোটে ৩৪টি ঘটনায় ৩৭ জনকে আটক করা হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। ভোটকেন্দ্র ছিল ১০ হাজার ৩৯৯টি, এর মধ্যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

ভোটগ্রহণ কম হওয়ার বিষয়ে সিইসি বলেন, ধান কাটার মৌসুম চলছে, তাই অনেকে ধান কাটতে থাকায় ভোট দিতে আসেনি। আর ঝড়-বৃষ্টি থাকায় অনেকেও আসেননি। ভোটার বেশি এলে ভোট অবশ্যই উৎসাহব্যঞ্জক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০