ডেস্ক রিপোর্ট
১ এপ্রিল ২০২৪, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৮ বছর পর ম্যানসিটির মাঠে হার এড়ালো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ত্রিমুখী শিরোপা লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিকে। ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য আপ্রাণ চেষ্ট করে সিটি। অন্যদিকে জয়ের ধারায় থাকতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি আর্সেনাল। কিন্তু জয় তো দূরের কথা, জালের নাগালই পায়নি কোনো দল। ফলে, ইতিহাদে ২০১৬ সালের পর প্রথম হার এড়ালো আর্সেনাল।

রোববার (৩১ মার্চ) নিজেদের ঘরের মাঠ ইতিহাদে আর্সেনালকে আতিথ্য জানায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৭ম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় আর্সেনাল। গাব্রিয়েল জেসুসের ১০ গজ দূর থেকে নেয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বল দখলে সিটি একচেটিয়া আধিপত্য করলেও প্রথমার্ধে একটি মাত্র নিশ্চিত সুযোগ তৈরি করতে পারে স্বাগতিকরা। ১৫ মিনিটে নাথান আকের কাছ থেকে একটি প্রচেষ্টা সহজেই ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক।

ম্যাচের ৩১ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জেসুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোনাকুনি শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশা বাড়ে আর্সেনালের। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আর্সেনালের অর্ধেই বল ঘোরাঘুরি করেছে বেশি। তবে সিটি তেমন পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে রক্ষণে ‘বাস পার্ক’ করিয়ে রাখা গানাররা পাল্টা এক আক্রমণে গোল করার কাছাকাছি চলে গিয়েছিল। ম্যাচের শেষ দিকে লিয়ান্দ্রো তোসার বাঁ পাশ থেকে শট নিয়েছিলেন সিটির গোলে। সিটি গোলরক্ষক স্টেফান ওর্তেগার সেটি ফেরাতে অবশ্য বেশি কষ্ট করতে হয়নি।

বাকি সময়টাও কেটে যায় এভাবেই, খুব কঠিন কোনো পরীক্ষায় পড়তে হয়নি দুই গোলরক্ষককে। পুরো ম্যাচে আর্সেনাল মোট ফাউল করেছে ২০ বার, আর সিটি ৯ বার। বলের দখলে আর্সেনালের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ছিল সিটি। ৭২ শতাংশ বলের দখল রাখাটা অবশ্য শুধু পরিসংখ্যানই হয়ে রইলো। গোলের খেলায় গোলই যে পেল না সিটি।

লিগে এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল সিটি। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লিভারপুলের মাঠে ১-১ ড্র করেছিল গত তিনবারের চ্যাম্পিয়নরা। আর আর্সেনাল টানা আট জয়ের পর পয়েন্ট হারাল এই প্রথম।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading