Junaed siddiki
১৩ এপ্রিল ২০২৪, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলছিটিতে দাদির সাথে গঙ্গা স্নানে গিয়ে নদীতে ভেসে গেলো স্কুলছাত্র 

ঝালকাঠির নলছিটিতে দাদির সাথে গঙ্গা স্নানে গিয়ে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্র স্রোতে ভেসে গেছে। শনিবার(১৩ এপ্রিল) সকাল ১১টায় পৌর এলাকার কলবাড়ী সংলগ্ন সুগন্দা নদীর তীরে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, নলছিটি পৌর এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে আদর চক্রবর্ত্তী (০৮)তার দাদীর সাথে গঙ্গা স্নানের জন্য নদীর তীরে আসে। এসময় তার দাদী স্নানে ব্যস্ত থাকায় পা পিছলে আদর নদীতে পরে যায়। দাদী তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান, নদীর এই অংশের গভীরতা অনেক। তবে তীর থেকে সেটা বোঝার উপায় নেই দেখলে মনে হবে ঢালু চর। তাই এখানে স্রোতের তীব্রতা অনেক বেশি যার কারণেই ছেলেটি স্রোতের টানে পানির নিচে চলে গেছে। নিখোঁজ হওয়া আদর চক্রবর্ত্তী স্থানীয় বন্দর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে লেখা পড়া করে বলে জানা গেছে।

 

খবর পেয়ে বরিশাল সদর থেকে একটি ডুবুরি দলের টীম সকাল সাড়ে এগারোটায় নলছিটি এসে পৌছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা তল্লাশি চালাচ্ছেন।

 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান,আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। এছাড়া নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদর থেকে আগত ডুবুরিদল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ‘ইয়াস’-এর কর্মশালা: তরুণেরা শিখল সাইবার নিরাপত্তা ও নেতৃত্বের মন্ত্র

ববিতে ছাত্রদলের ১২৭ সদস্যের বিপরীতে শিবিরের ২ সদস্যের কমিটি

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে বোম ডিসপোজাল ইউনিট

মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

এক মুহূর্তেই শেষ একটি পরিবার, বরিশালে বাসচাপায় নিহত ৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বিসিসির ১৩৭৮ পরিচ্ছন্নতা কর্মী

মাধবপুরে মহাসড়কে ২৫০ টি মেহগনি বল্লী ট্রাক সহ একজন আটক করেছে বন বিভাগ

ফুটবল টুর্নামেন্টে কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলা: ছুরিকাঘাতে ক্লাবের সদস্য গুরুতর আহত, এলাকায় তীব্র উত্তেজনা

পটুয়াখালীতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

বরিশালে আওয়ামী লীগের গোপন বৈঠক, ১০ কর্মী-সমর্থক আটক

১১

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারীপুরের যুবক

১২

চাঁদাবাজির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

মুলাদী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদক পেলেন মোঃ জসিম উদ্দিন

১৪

মঠবাড়িয়ায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৫

চোরকে না পেয়ে বাবাকে গাছে বেঁধে রাখল এলাকাবাসী

১৬

অলৌকিক আংটি পাওয়ার আশায় ৩৩ লাখ টাকা খোয়ালেন নারী

১৭

ক্রসফায়ারে ২ জনকে হত্যা: শেখ হাসিনার ফুফাতো ভাই হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

১৮

বরিশালে যথাযথ মর্যাদার সাথে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত

১৯

ছাত্রদলের চাঁদাবাজি নিয়ে খোদ ববি ইউনিটের মধ্যেই অসন্তোষ

২০