ডেস্ক রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে গ্রেপ্তার

ভোলা সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান এ কে এম নাসিরউদ্দিন নান্নু (৬২) ও তার ছেলে মো. আরিফকে (৩৩) আটক করা হয়েছে। এ সময় এদের কাছ থেকে ১০টি বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার ভোর ৬টার দিকে ভোলা শহরের আবহাওয়া অফিস রোডের নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক নাসিরউদ্দিন নান্নু জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলার আবহাওয়া অফিস রোডের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, বেশ কিছুদিন ধরে ভোলা শহরের গজনবী স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে চেয়ারম্যান এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ডিত্তিতে আজ ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ভোলা শহরের আবহাওয়া অফিস সড়কের নিজ বাসা তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র (দেশীয় পাইপ গান), ১০টি দেশীয় অস্ত্রসহ (৫টি রামদা, ৪টি দা, ১টি শাবল) সন্ত্রাসী এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়া ও তার ছেলে মো. আরিফকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের জব্দ করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০